আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

mRNA টিকার জন্য ৫০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করলেন RFK জুনিয়র

mRNA টিকার জন্য ৫০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করলেন RFK জুনিয়র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS) ঘোষণা করেছে, কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে mRNA প্রযুক্তিভিত্তিক টিকা তৈরির জন্য বরাদ্দ ৫০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করা হয়েছে। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র (RFK Jr.) এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়েছেন, mRNA টিকার ঝুঁকি এ ধরনের শ্বাসযন্ত্রের ভাইরাস প্রতিরোধে তার উপকারিতার চেয়ে বেশি।

এই সিদ্ধান্তের ফলে ফাইজার, মডার্না সহ বেশ কয়েকটি বড় ওষুধ কোম্পানির নেতৃত্বে চলা ২২টি টিকা প্রকল্প বন্ধ হয়ে যাবে। RFK জুনিয়র বলেন, mRNA প্রযুক্তি ভাইরাসকে দ্রুত রূপান্তরিত হতে সহায়তা করে এবং এতে মহামারি দীর্ঘায়িত হতে পারে। তার মতে, এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি টিকাগুলো কোভিড ও ফ্লু’র মতো ভাইরাস থেকে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা RFK জুনিয়রের এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন। তাদের মতে, mRNA টিকা কোভিড মহামারির সময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে এবং ভবিষ্যতের মহামারি মোকাবেলায় এটি দ্রুত প্রতিরোধ তৈরির অন্যতম কার্যকর উপায়। সাবেক FDA কর্মকর্তা পিটার লুরি বলেন, “এই সিদ্ধান্ত ভবিষ্যতের স্বাস্থ্য বিপর্যয়ে যুক্তরাষ্ট্রকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।”

RFK জুনিয়র এর আগেও টিকা নীতি নিয়ে বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। তিনি সরকারিভাবে টিকা সুপারিশকারী কমিটির সব সদস্যকে বরখাস্ত করেন এবং শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড টিকা CDC-এর তালিকা থেকে বাদ দেন। বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত দেশের জনস্বাস্থ্য নীতিকে এক অন্ধকারমুখী পথে ঠেলে দিচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত