আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জাতিসংঘে নতুন উপপ্রতিনিধি হিসেবে মনোনীত সাবেক ফক্স নিউজ উপস্থাপক ট্যামি ব্রুস

জাতিসংঘে নতুন উপপ্রতিনিধি হিসেবে মনোনীত সাবেক ফক্স নিউজ উপস্থাপক ট্যামি ব্রুস

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ফক্স নিউজ উপস্থাপক ও বর্তমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি (ডেপুটি রিপ্রেজেন্টেটিভ) হিসেবে মনোনীত করেছেন।

শনিবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস—একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বেস্টসেলিং লেখক—কে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করছি। তাঁর পদ মর্যাদা হবে রাষ্ট্রদূতের সমান।”

ট্রাম্প জানান, দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্যামি ব্রুস মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অসাধারণ কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন, ব্রুস জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে “দারুণভাবে” প্রতিনিধিত্ব করবেন।

সরকারে যোগ দেওয়ার আগে ট্যামি ব্রুস ২০ বছরেরও বেশি সময় ফক্স নিউজে রক্ষণশীল ধারার উপস্থাপক ও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে "Fear Itself: Exposing the Left's Mind-Killing Agenda"—লিবারেল নীতির সমালোচনামূলক লেখার জন্য বিশেষভাবে পরিচিত।

মার্কিন সিনেটে অনুমোদন পেলে ব্রুস কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তা এখনো পরিষ্কার নয়। মুখপাত্র হিসেবে তিনি ট্রাম্পের বিতর্কিত কিছু পররাষ্ট্রনীতি—যেমন অভিবাসন দমন অভিযান থেকে শুরু করে গাজায় বেসরকারি সামরিক ঠিকাদারদের মাধ্যমে ত্রাণ বিতরণ—সমর্থন করেছেন।

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইক ওয়াল্টজকেও এখনো সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ কূটনীতিক ডরোথি শিয়া, যিনি ২০২৪ সালে উপপ্রতিনিধি ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত