আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পৃথিবীর চেয়েও প্রাচীন উল্কাপিণ্ড মার্কিন বাড়িতে আছড়ে পড়েছে

পৃথিবীর চেয়েও প্রাচীন উল্কাপিণ্ড মার্কিন বাড়িতে আছড়ে পড়েছে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ড পৃথিবীর চেয়েও প্রাচীন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নাসা জানায়, এই বস্তুটি ২৬ জুন দিনের আলোতেই জর্জিয়া অঙ্গরাজ্যের আকাশে ছুটে আসে এবং বিস্ফোরিত হয়। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ম্যাকডোনাফ শহরের একটি বাড়ির ছাদ ভেদ করা শিলাখণ্ডের টুকরো পরীক্ষা করেন।

তাদের বিশ্লেষণে দেখা যায়, উল্কাপিণ্ডটির বয়স প্রায় ৪.৫৬ বিলিয়ন বছর—অর্থাৎ পৃথিবীর চেয়ে প্রায় ২ কোটি বছর বেশি পুরনো।

জর্জিয়া ও আশপাশের রাজ্যের শত শত বাসিন্দা উজ্জ্বল আগুনের গোলা এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। শিলাখণ্ডটি বায়ুমণ্ডলে প্রবেশের পর গতি ও আকারে ছোট হলেও এখনও প্রতি সেকেন্ডে অন্তত ১ কিলোমিটার বেগে ছুটে এসে হেনরি কাউন্টির একটি বাড়ির ছাদ ভেদ করে ভেতরে প্রবেশ করে।

বাড়িটিতে আছড়ে পড়া একাধিক টুকরো বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করা হয়। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ স্কট হ্যারিস বলেন, “ম্যাকডোনাফ শহরে মাটিতে পড়ার আগে এই উল্কাপিণ্ডটির দীর্ঘ ইতিহাস রয়েছে।”

অপটিক্যাল ও ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে হ্যারিস ও তার দল শনাক্ত করেন, এটি একটি কনড্রাইট—যা নাসার মতে সবচেয়ে প্রচলিত শিলাময় উল্কাপিণ্ডের ধরণ—এবং এর বয়স আনুমানিক ৪.৫ বিলিয়ন বছর।

বাড়ির মালিক জানান, তিনি এখনও বাড়ির আশেপাশে মহাকাশের ধুলিকণা খুঁজে পাচ্ছেন। এই বস্তুটির নাম রাখা হয়েছে ম্যাকডোনাফ মিটিওরাইট, যা জর্জিয়ায় পাওয়া ২৭তম উল্কাপিণ্ড।

হ্যারিস বলেন, “আগে এই ধরনের ঘটনা কয়েক দশকে একবার ঘটত, এখন ২০ বছরের মধ্যে একাধিকবার ঘটছে। আধুনিক প্রযুক্তি ও সচেতন জনগণ ভবিষ্যতে আরও বেশি উল্কাপিণ্ড সংগ্রহে সাহায্য করবে।”

তিনি আশা করছেন, উল্কাপিণ্ডটির গঠন ও গতিবেগ নিয়ে বিস্তারিত গবেষণা প্রকাশ করবেন, যা ভবিষ্যতে গ্রহাণুর ঝুঁকি বোঝাতে সহায়ক হবে। হ্যারিসের মতে, “একদিন বড় কোনো বস্তু পৃথিবীতে আঘাত হানতে পারে এবং বিপর্যয় সৃষ্টি করতে পারে। যদি আমরা তা প্রতিরোধ করতে পারি, সেটিই হবে আমাদের লক্ষ্য।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত