আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ফ্লোরিডায় দ্বিতীয় অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রস্তুতি

ফ্লোরিডায় দ্বিতীয় অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রস্তুতি

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিসের প্রশাসন অঙ্গরাজ্যের উত্তরাংশে একটি রাজ্য কারাগারে দ্বিতীয় অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রস্তুতি নিচ্ছে। এ সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন এক ফেডারেল বিচারক ফ্লোরিডা এভারগ্লেডসের এক নির্জন বিমানঘাঁটিতে অবস্থিত অভিবাসী আটক কেন্দ্রের (যা “অ্যালিগেটর আলকাট্রাজ” নামে পরিচিত) ভবিষ্যৎ নিয়ে রায় দিতে যাচ্ছেন।

ডেস্যান্টিস বৃহস্পতিবার ঘোষণা দেন, নতুন এই আটক কেন্দ্রটি বেকার কারেকশনাল ইনস্টিটিউশনে (Baker Correctional Institution) স্থাপন করা হবে। জ্যাকসনভিল থেকে প্রায় ৬৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই রাজ্য কারাগারে প্রাথমিকভাবে ১,৩০০ অভিবাসী আটক রাখার ব্যবস্থা থাকবে, যা পরবর্তীতে ২,০০০ জন পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন।

গত মাসে এভারগ্লেডসের আটক কেন্দ্র চালুর পর এবার দ্বিতীয় কেন্দ্র খোলার যৌক্তিকতা তুলে ধরে ডেস্যান্টিস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরও বেশি অভিবাসী আটক ও বহিষ্কারের জন্য অতিরিক্ত সুবিধা প্রয়োজন।

তিনি বলেন, “এ ধরনের চাহিদা রয়েছে। আমি নিশ্চিত, এটি পূর্ণ ক্ষমতায় ব্যবহার হবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত