আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টকে স্যান্ডউইচ ছুড়ে মারায় গ্রেপ্তার সাবেক ডিওজে কর্মী

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টকে স্যান্ডউইচ ছুড়ে মারায় গ্রেপ্তার সাবেক ডিওজে কর্মী

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে (ডিপার্টমেন্ট অব জাস্টিস - DOJ) কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাবওয়ে ব্র্যান্ডের সাবমেরিন স্টাইল স্যান্ডউইচ নিক্ষেপের এ ঘটনায় অভিযুক্ত শন চার্লস ডানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফেলনি অ্যাসল্ট বা গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘটে গত রবিবার, যখন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এর এক ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা ওয়াশিংটনে দায়িত্ব পালন করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, শন ডান রাস্তা পার হওয়ার আগে এজেন্টদের উদ্দেশে “ফ্যাসিস্ট” বলে গালিগালাজ করেন এবং চিৎকার করে বলেন, “তোমরা এখানে কেন? আমি তোমাদের আমার শহরে চাই না।” কিছুক্ষণ পর তিনি ফিরে এসে মোড়ানো স্যান্ডউইচটি এজেন্টের বুকে ছুড়ে মারেন। পরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তারা তাকে তাড়া করেন।

গ্রেপ্তারের পর বুধবার তদন্তকারীদের ডান স্বীকার করেন, “হ্যাঁ, আমি করেছি। আমি স্যান্ডউইচ ছুড়েছি।”

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক মাধ্যমে জানান, “আমি জেনেছি এই আসামি বিচার বিভাগে কাজ করতেন — এখন আর করেন না। শুধু চাকরি হারাননি, তিনি ফেলনি চার্জের মুখোমুখি।”

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, শন ডান বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো বলেন, “সে ভেবেছিল ঘটনাটি মজার হবে, কিন্তু আজ মজা পাচ্ছে না, কারণ আমরা তার বিরুদ্ধে ফেলনি অভিযোগ এনেছি।”

এই অদ্ভুত ঘটনার পর সামাজিক মাধ্যমে মজার মন্তব্যে ভরে ওঠে, যার মধ্যে একটি— “assault with a deli weapon”— রেডিটে ১,৫০০-র বেশি আপভোট পায়।

প্রথমে স্থানীয় এক বিচারক অভিযোগ গঠন করতে অস্বীকার করলেও পরে ফেডারেল বিচারক অভিযোগ গঠন অনুমোদন করেন। ডান বর্তমানে জামিনে মুক্ত আছেন এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ আট বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডসহ বিভিন্ন ফেডারেল সংস্থার (এফবিআই, ইউএস মার্শালস সার্ভিস, এটিএফ, ডিএইচএস, সিক্রেট সার্ভিস) সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোতায়েনের কারণে শহরে বিক্ষোভ চলছে।

ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া হোম রুল অ্যাক্ট-এর বিধান ব্যবহার করে শহরের পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। ১৯৭৩ সালে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রণীত এই আইনের মাধ্যমে ওয়াশিংটনের প্রায় ৭ লাখ অধিবাসীকে মেয়র ও সিটি কাউন্সিল নির্বাচন করার সুযোগ দেওয়া হলেও, তারা কংগ্রেসে পূর্ণ ভোটাধিকার পান না।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত