আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে ট্রাম্পের দাবি ‘অগ্রগতি হয়েছে’, তবে যুদ্ধবিরতির ঘোষণা নয়

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে ট্রাম্পের দাবি ‘অগ্রগতি হয়েছে’, তবে যুদ্ধবিরতির ঘোষণা নয়

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে আলোচনায় “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে। তবে তিনি প্রত্যাশিত যুদ্ধবিরতির ঘোষণা দেননি।

শুক্রবার আলাস্কায় দুই ঘণ্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। অন্যদিকে পুতিন দাবি করেন, তারা ইউক্রেন ইস্যুতে একটি “বোঝাপড়ায়” পৌঁছেছেন এবং ইউরোপকে সতর্ক করেন যেন এই প্রাথমিক অগ্রগতিকে “বাধাগ্রস্ত” না করে।

“চুক্তি তখনই চুক্তি যখন সেটি সম্পন্ন হয়,” মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও জানান, শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন আলোচনার অগ্রগতি সম্পর্কে।

ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, বহু বিষয়ে আমরা একমত হয়েছি। কয়েকটি বিষয় বাকি রয়েছে, যেগুলোর মধ্যে একটির গুরুত্ব সবচেয়ে বেশি। তবে আমি বিশ্বাস করি আমরা সেখানে পৌঁছাতে পারব।”

তবে তিনি যোগ করেন, “আমরা এখনো সেখানে পৌঁছাইনি।”

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় স্থলযুদ্ধ হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান বা অন্তত সাময়িক বিরতি আনতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু চূড়ান্ত কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। পূর্বনির্ধারিত যৌথ প্রশ্নোত্তর পর্বও বাতিল করা হয়; বরং দুই নেতা পালাক্রমে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন পুতিনের জন্য আলাস্কায় এই বৈঠকই বড় সাফল্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও ট্রাম্পের সঙ্গে এই বৈঠক অন্তত সাময়িকভাবে সেগুলো শিথিল করেছে।

পুতিন বৈঠকের “বন্ধুত্বপূর্ণ পরিবেশের” জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এখন অতীত ভুলে নতুন সহযোগিতার পথে হাঁটার সময় এসেছে।” তিনি ট্রাম্পকে এমন নেতা হিসেবে আখ্যায়িত করেন, যিনি “নিজ দেশের সমৃদ্ধি নিয়ে আন্তরিকভাবে ভাবেন এবং একই সঙ্গে রাশিয়ার স্বার্থকেও বোঝেন।”

“আজকের সমঝোতা কেবল ইউক্রেন সমস্যা সমাধানের দিকনির্দেশনা দেবে না, বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবসম্মত সম্পর্ক পুনর্গঠনেরও সূচনা করবে,” বলেন পুতিন।

ট্রাম্প বক্তব্য শেষ করে পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, “খুব শিগগিরই আবার দেখা হবে।” এসময় পুতিন মস্কোয় পরবর্তী বৈঠকের প্রস্তাব দিলে ট্রাম্প মুচকি হেসে বলেন, “এটা আকর্ষণীয় ধারণা। সমালোচনা হতে পারে, তবে সেটি ঘটতেও পারে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত