আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হারিকেন এরিন দ্রুত শক্তি বাড়িয়ে ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত

হারিকেন এরিন দ্রুত শক্তি বাড়িয়ে ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যারিবীয় সাগরে তৈরি হওয়া হারিকেন এরিন দ্রুত শক্তি বৃদ্ধি করে বিরল এক ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিমি) এবং আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, “অত্যন্ত শক্তিশালী” এই ঝড়টি রাতারাতি “বিস্ফোরক গতিতে গভীর হয়েছে এবং তীব্র আকার নিয়েছে।” শুক্রবার এটি একটি ট্রপিক্যাল ঝড় ছিল, সেখান থেকে দ্রুত বৃদ্ধি পেয়ে শনিবার সকালেই শক্তি বাড়ায়।

হারিকেন এরিন বর্তমানে লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করবে। এটাই ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন। তবে মূল ভূখণ্ড যুক্তরাষ্ট্রে এটি সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই।

বিশেষজ্ঞরা জানান, মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ অন্তত ৩৪ মাইল বৃদ্ধি পেলেই তাকে ‘র‌্যাপিড ইনটেনসিফিকেশন’ বলা হয়। এরিন শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইল থেকে কয়েক ঘণ্টার মধ্যে ১৬০ মাইলে পৌঁছে যায়।

আগামী সপ্তাহে ঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব উপকূল ঘেঁষে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংক্সের দিকে অগ্রসর হতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে জীবনহানিকর ঢেউ ও রিপ কারেন্ট তৈরি করবে, যা মুহূর্তেই মানুষকে সমুদ্রের ভেতরে টেনে নিতে পারে। বিশেষত ফ্লোরিডা ও মিড-আটলান্টিক অঞ্চলে সবচেয়ে ভয়াবহ স্রোতের পরিস্থিতি দেখা দিতে পারে।

ব্রেনান আরও জানান, বারমুডাতেও জীবনহানিকর ঢেউ ও ভারি বর্ষণ হতে পারে। ইতোমধ্যে প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপপুঞ্জে, এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায়, যার মধ্যে রাজধানী সান হুয়ানও রয়েছে, নৌবন্দর ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

এদিকে মার্কিন সরকারের আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি ঘূর্ণিঝড় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ের সংখ্যা আরও বাড়বে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত