আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে রেডিওঅ্যাকটিভ শঙ্কায় ওয়ালমার্টের চিংড়ি পণ্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে রেডিওঅ্যাকটিভ শঙ্কায় ওয়ালমার্টের চিংড়ি পণ্য প্রত্যাহার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কিছু চিংড়ি পণ্য রেডিওঅ্যাকটিভ উপাদান শনাক্ত হওয়ার পর ওয়ালমার্ট জরুরি ভিত্তিতে তা বাজার থেকে সরিয়ে নিয়েছে।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) সতর্ক করেছে, ওয়ালমার্টের গ্রেট ভ্যালু (Great Value) ব্র্যান্ডের কিছু হিমায়িত চিংড়ি বিপজ্জনক আইসোটোপে আক্রান্ত হতে পারে। পরীক্ষায় এক নমুনায় সিজিয়াম-১৩৭ (Caesium-137) নামের রেডিওঅ্যাকটিভ উপাদান পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নমুনা বাজারে প্রবেশ করেনি।

FDA জানিয়েছে, আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, কেন্টাকি, লুইজিয়ানা, মিসৌরি, মিসিসিপি, ওহাইও, ওকলাহোমা, পেনসিলভানিয়া, টেক্সাস ও ওয়েস্ট ভার্জিনিয়ার ক্রেতাদের সতর্ক থাকতে হবে। তিনটি ব্যাচের পণ্য সন্দেহজনক হওয়ায় ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি কেনা এসব পণ্য ফেলে দিতে।

ওয়ালমার্ট এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সংশ্লিষ্ট সব পণ্য দোকান থেকে সরিয়ে নিয়েছি এবং বিক্রয় নিষেধাজ্ঞা জারি করেছি। ভোক্তারা চাইলে দোকানে এসে পুরো টাকা ফেরত নিতে পারবেন।”

FDA জানিয়েছে, চিংড়িগুলো এসেছে ইন্দোনেশিয়ার এক সরবরাহকারীর কাছ থেকে। ওই সরবরাহকারীর একাধিক কনটেইনার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষায় পাওয়া সিজিয়াম-১৩৭-এর মাত্রা তাৎক্ষণিকভাবে ভোক্তাদের ক্ষতি করার মতো নয়। তবে দীর্ঘমেয়াদে এটি দেহের কোষ ক্ষতিগ্রস্ত করে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

সিজিয়াম-১৩৭ সাধারণত পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং অল্পমাত্রায় এটি বিশ্বজুড়েই মাটি, খাবার ও বাতাসে পাওয়া যায়। চেরনোবিল (ইউক্রেন) ও ফুকুশিমা (জাপান) দুর্ঘটনায় এ উপাদান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

যদিও অন্য কোনো নমুনায় সিজিয়াম-১৩৭ শনাক্ত হয়নি, FDA বলেছে এটি সম্ভাব্য ঝুঁকিকে পুরোপুরি উড়িয়ে দেয় না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত