আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন নৌবাহিনীর নাবিক চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত

মার্কিন নৌবাহিনীর নাবিক চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় এক মার্কিন নৌবাহিনীর নাবিককে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করা এক চীনা এজেন্টকে নৌবাহিনীর গোপন তথ্য বিক্রি করায় তার বিরুদ্ধে এই রায় আসে।

২৫ বছর বয়সী জিনচাও ওয়েই (অন্য নাম প্যাট্রিক ওয়েই) ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, যার মধ্যে রয়েছে গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র এবং গোপন তথ্য অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ।

মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, “আসামির কর্মকাণ্ড মার্কিন সামরিক বাহিনীর সদস্য হিসেবে তার ওপর অর্পিত বিশ্বাসের চরম বিশ্বাসঘাতকতা। তিনি টাকার বিনিময়ে চীনের কাছে সামরিক গোপন তথ্য ফাঁস করে শুধু সহকর্মী নাবিকদের জীবন নয়, পুরো জাতির নিরাপত্তা এবং মিত্রদেশগুলোকেও ঝুঁকির মুখে ফেলেছেন।”

ওয়েইকে ২০২৩ সালের আগস্টে সান ডিয়েগোতে ইউএসএস এসেক্স যুদ্ধজাহাজে কাজে যোগ দিতে আসার সময় গ্রেপ্তার করা হয়। তিনি ছিলেন ন্যাচারালাইজড মার্কিন নাগরিক এবং মেশিনিস্ট’স মেট পদে দায়িত্ব পালন করতেন। নিরাপত্তা ছাড়পত্র থাকায় তার কাছে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার ছিল।

এক সপ্তাহব্যাপী বিচার চলাকালে প্রসিকিউটররা ফোনালাপ, ইলেকট্রনিক মেসেজ এবং ভয়েস মেসেজসহ নানা প্রমাণ উপস্থাপন করেন। দেখা যায়, ওয়েই তার চীনা হ্যান্ডলারকে “বিগ ব্রাদার অ্যান্ডি” বলে ডাকতেন এবং সম্পর্ক গোপন রাখতে এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করতেন। এমনকি হ্যান্ডলার প্রদত্ত নতুন কম্পিউটার ও ফোনও ব্যবহার করেন তিনি।

প্রমাণ হিসেবে ওয়েইয়ের মায়ের সঙ্গে হওয়া একটি টেক্সট মেসেজও আদালতে উপস্থাপন করা হয়। সেখানে ওয়েই লিখেছিলেন, “অন্য চীনারা নৌবাহিনীতে থেকেও বাড়তি অর্থ রোজগারের উপায় খুঁজছে, কেউ ট্যাক্সি চালাচ্ছে। অথচ আমি সরাসরি গোপন তথ্য ফাঁস করছি।” উত্তরে তার মা লেখেন, “ভালো কাজ!”

ওয়েই ২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যে থাকাকালীন এক চীনা গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। প্রথমে ওই কর্মকর্তা নিজেকে রাষ্ট্রায়ত্ত চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের নৌ-উৎসাহী কর্মী হিসেবে পরিচয় দেন।

প্রমাণে দেখা যায়, ওয়েই যুদ্ধজাহাজের ছবি ও ভিডিও পাঠাতেন, বিভিন্ন নৌজাহাজের অবস্থান জানাতেন, ইউএসএস এসেক্সের প্রতিরক্ষা অস্ত্রশস্ত্রের বর্ণনা দিতেন এবং জাহাজগুলোর সমস্যার কথাও শেয়ার করতেন। এর বিনিময়ে তিনি ১৮ মাসে প্রায় ১২,০০০ ডলার পান।

রায় অনুযায়ী, ওয়েইর সাজা ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। তিনি সর্বোচ্চ আজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

উল্লেখ্য, ওয়েইয়ের পাশাপাশি একই বছরে অপর এক মার্কিন নৌসদস্য পেটি অফিসার ওয়েনহেং ঝাওকেও গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হয়। তিনি ১৪,৮০০ ডলারের বিনিময়ে প্রশান্ত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ার পরিকল্পনা, অপারেশনাল অর্ডার এবং জাপানের ওকিনাওয়াতে স্থাপিত রাডার সিস্টেমের নকশা ফাঁস করেছিলেন। গত বছর ঝাও দোষী সাব্যস্ত হয়ে ২৭ মাসের কারাদণ্ড পান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত