আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ছবিঃ এলএবাংলাটাইমস

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) তাদের বিচারক ও প্রসিকিউটরদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে “দুঃখজনক” বলে আখ্যায়িত করেছে।

বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে মামলা পরিচালনায় ভূমিকা রাখার অভিযোগে আইসিসির দুই বিচারক ও দুই প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য “জাতীয় নিরাপত্তার হুমকি” এবং “আইনকে অস্ত্র হিসেবে ব্যবহারের হাতিয়ার” বলে উল্লেখ করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। গাজায় যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি ইতোমধ্যেই নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অন্যদিকে, ফ্রান্সও মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। দেশটির এক বিচারক নিকোলাস গিলু নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্যারিস এ নিয়ে “ক্ষোভ” প্রকাশ করেছে।

মার্কিন নিষেধাজ্ঞায় নাম থাকা অন্যরা হলেন— কানাডার বিচারক কিম্বারলি প্রোস্ট এবং উপ-প্রসিকিউটর নাজহাত শামীম খান (ফিজি) ও মামে মানদিয়ায়ে নিয়াং (সেনেগাল)।

নিষেধাজ্ঞা ঘোষণার সময় রুবিও বলেন, আইসিসি রাজনৈতিককরণ, ক্ষমতার অপব্যবহার এবং “অবৈধ বিচারিক অতিক্রম” করছে।

আইসিসি এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞাকে তাদের স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর “স্পষ্ট আক্রমণ” হিসেবে বর্ণনা করেছে। আদালত আরও বলেছে, এটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও বিশ্বজুড়ে নিরীহ ভুক্তভোগীদের প্রতি এক অবমাননা।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ “স্বাধীন বিচার বিভাগের মূলনীতির পরিপন্থী”।

এদিকে নেতানিয়াহু মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি ইসরায়েলের বিরুদ্ধে “মিথ্যা smear প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ”।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি অনুযায়ী, বিচারক গিলুকে নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিচারক প্রোস্টকে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে, খান ও নিয়াং-এর বিরুদ্ধে অভিযোগ হলো তারা ইসরায়েলের বিরুদ্ধে “অবৈধ পদক্ষেপ” নিয়েছেন।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ বা স্বার্থ থাকলে তা আটকে দেওয়া হবে।

এটি চলতি বছরের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। এর আগে যুক্তরাষ্ট্র আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান কেসিসহ আরও চার বিচারকের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়।

জাতিসংঘের মানবাধিকার প্রধানও এর আগে যুক্তরাষ্ট্রকে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। তার মতে, এই সিদ্ধান্ত সরাসরি “আইনের শাসনের প্রতি শ্রদ্ধা” বিরোধী।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজকেও নিষিদ্ধ করে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচক এবং আইসিসির প্রকাশ্য সমর্থক হিসেবে তিনি আলোচনায় ছিলেন।

রুবিওর দাবি, আলবানিজ আইসিসিকে সমর্থন করেছেন এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি নাগরিকদের বিচারের সিদ্ধান্তে অংশ নিয়েছেন।

প্রতিক্রিয়ায় আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তিনি ইতালি থেকে এসেছেন— যে দেশ আইসিসির অন্যতম প্রতিষ্ঠাতা। সেখানে আইনজীবী ও বিচারকরা ন্যায়বিচারের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন।

তিনি আরও যোগ করেন, “আমি সেই ঐতিহ্যকে সম্মান জানাব।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত