আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শিশু প্রতিভা কায়রান কাজীর নতুন চ্যালেঞ্জ: SpaceX থেকে Citadel Securities

শিশু প্রতিভা কায়রান কাজীর নতুন চ্যালেঞ্জ: SpaceX থেকে Citadel Securities

ছবি: এলএবাংলাটাইমস

কায়রান কাজী, যিনি মাত্র ১৪ বছর বয়সে এলন মাস্কের SpaceX-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন, এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দুই বছর ধরে তিনি Starlink প্রকল্পে গুরুত্বপূর্ণ সফটওয়্যার সিস্টেম তৈরি করেছেন, যা স্যাটেলাইটের বিম নির্দেশনা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কোটি কোটি মানুষকে নির্ভরযোগ্য ইন্টারনেট প্রদান নিশ্চিত করেছে।

তবে সম্প্রতি কায়রান ঘোষণা করেছেন, তিনি SpaceX ছেড়ে Citadel Securities-এ Quantitative Developer হিসেবে যোগ দিচ্ছেন। তিনি জানিয়েছেন, SpaceX-এ কাজ করার পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন বোধ করেছেন। কায়রানের মতে, Quant ফাইন্যান্স তাঁকে একই রকম বুদ্ধিবৃত্তিক উত্তেজনা দেয় যা AI গবেষণায় পাওয়া যেত, তবে এখানে ফলাফল দেখা যায় অনেক দ্রুত।

এলন মাস্ক এই পদত্যাগের খবর জানতে পেরে অবাক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “First time I’ve ever heard of him,” যা অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি দুই বছর ধরে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন, তাঁকে চিনতে না পারা কতটা বাস্তবসম্মত।

কায়রান শৈশব থেকেই ছিলেন অসাধারণ প্রতিভাবান। মাত্র ১৪ বছর বয়সে তিনি Santa Clara University থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১০ বছর বয়সে Intel Labs-এ ইন্টার্ন হিসেবে কাজ করার ইতিহাস রয়েছে তার। এখন ১৬ বছর বয়সে তিনি নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়ে আবারও প্রতিভার জোর দেখাচ্ছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত