আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ডোনাল্ড ট্রাম্পের হুমকি: বাল্টিমোরে অপরাধ দমনে সেনা পাঠানোর ইঙ্গিত

ডোনাল্ড ট্রাম্পের হুমকি: বাল্টিমোরে অপরাধ দমনে সেনা পাঠানোর ইঙ্গিত

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাল্টিমোরে অপরাধ নিয়ন্ত্রণের নামে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। এর মাধ্যমে তিনি মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে দ্বন্দ্ব আরও বাড়ালেন। ডেমোক্র্যাট গভর্নর মুর ট্রাম্পকে শহরে “সেফটি ওয়াক”-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “যদি ওয়েস মুর সাহায্য চান, যেমন গ্যাভিন নিউজাম লস অ্যাঞ্জেলসে চেয়েছিলেন, আমি ‘ট্রুপস’ পাঠাবো। ডিসিতেই যেমন করা হয়েছে, দ্রুত অপরাধ দমন করে ফেলবো।”

ডেমোক্র্যাট গভর্নররা এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলে সমালোচনা করছেন। ইতিমধ্যেই প্রায় ২,০০০ সেনা ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হয়েছে। রবিবার থেকে তাদের হাতে অস্ত্রও তুলে দেওয়া হয়েছে, যদিও যৌথ টাস্ক ফোর্স জানিয়েছে—সেগুলো কেবল শেষ অবলম্বন হিসেবেই ব্যবহার করা হবে। আগামী কয়েক সপ্তাহে ১৯টি অঙ্গরাজ্যে প্রায় ১,৭০০ সেনা মোতায়েন করা হতে পারে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

গভর্নর মুর ট্রাম্পের মন্তব্যকে “অজ্ঞতা ও সংবেদনশীলতার অভাব” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “তারা আমাদের রাস্তায় হাঁটেনি, আমাদের সম্প্রদায়ের ভেতরে আসেনি। অথচ বারবার একই ধরনের ট্রোপ ব্যবহার করে আমাদের নিয়ে মন্তব্য করছে।”

ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় লিখেছেন, “আমি চাই গভর্নর আগে এই অপরাধের ‘দুর্যোগ’ দূর করুন, তারপর আমি সেখানে গিয়ে ‘হাঁটাহাঁটি’ করব।”

হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে সেনা অভিযানের পর শত শত গ্রেপ্তার হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, এর ফলে রাজধানীতে “সম্পূর্ণ নিরাপত্তা” ফিরে এসেছে। তার ভাষায়, “ডিসি আগে ছিল নরকগহ্বর, এখন তা নিরাপদ।”

তবে ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ (এমপিডিসি) প্রকাশিত অপরাধের তথ্য অনুযায়ী, সহিংস অপরাধ ২০২৩ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর ২০২৪ সালে গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালেও অপরাধ কমছে। ২০২৪ সালের তুলনায় চলতি বছরে সহিংস অপরাধ ২৬% এবং ডাকাতি ২৮% হ্রাস পেয়েছে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নিউ ইয়র্ক ও শিকাগোতেও সেনা পাঠানো হতে পারে। তবে ইলিনয় গভর্নর জেবি প্রিটজকার বলেছেন, শিকাগোতে সেনা পাঠানোর হুমকি “ক্ষমতার অপব্যবহার” ছাড়া কিছু নয়।

ডেমোক্র্যাট হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজও বলেছেন, প্রেসিডেন্টের আইনি ক্ষমতা নেই এভাবে সেনা মোতায়েনের। তিনি অভিযোগ করেছেন, বাল্টিমোরে গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন হত্যাকাণ্ডের হার থাকা সত্ত্বেও ট্রাম্প ভুয়া সংকট তৈরি করছেন।

এদিকে ওয়াশিংটন পোস্ট ও স্কার স্কুলের এক জরিপে দেখা গেছে, শহরের প্রায় ৮০% বাসিন্দা সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন। তারা ফেডারেল অফিসার ও ন্যাশনাল গার্ড পাঠানো এবং স্থানীয় পুলিশের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত