আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মানবদেহে ‘ফ্লেশ-ইটিং’ সংক্রমণ নিশ্চিত

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মানবদেহে ‘ফ্লেশ-ইটিং’ সংক্রমণ নিশ্চিত

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মাংসখেকো পরজীবী সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS) জানায়, নিউ ওয়ার্ল্ড স্ক্রু-ওয়ার্ম (NWS) মায়াসিস নামের এ সংক্রমণ ধরা পড়ে এল সালভাদর থেকে ফেরা এক রোগীর শরীরে। ৪ আগস্ট এই সংক্রমণ নিশ্চিত হয়।

এ রোগ মূলত এক ধরনের পরজীবী মাছির লার্ভা বা ম্যাগট দ্বারা সৃষ্ট। সাধারণত এটি গবাদিপশুকে আক্রমণ করে থাকে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের জন্য বর্তমানে এর ঝুঁকি "খুবই কম"।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) মেরিল্যান্ডের স্বাস্থ্য দফতরের সঙ্গে মিলে এই সংক্রমণ শনাক্ত করে। HHS–এর মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন বলেন, যুক্তরাষ্ট্রে এটি প্রথম ভ্রমণ–সংশ্লিষ্ট NWS মায়াসিস সংক্রমণ যা কোনো প্রাদুর্ভাব–আক্রান্ত দেশ থেকে এসেছে।

এই ভয়ংকর পরজীবী মূলত জীবন্ত টিস্যু খেয়ে ফেলে। দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলেই সাধারণত এর বিস্তার দেখা যায়। তবে এখন মধ্য আমেরিকার সব দেশ, এমনকি মেক্সিকোতেও এ সংক্রমণ নিশ্চিত হয়েছে।

CDC জানিয়েছে, খোলা ঘা থাকলে মানুষও এ সংক্রমণের শিকার হতে পারে। বিশেষত যারা ওই অঞ্চলে ভ্রমণ করেন বা গ্রামীণ এলাকায় গবাদিপশুর কাছাকাছি থাকেন, তাদের ঝুঁকি বেশি।

মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, তারা অন্যান্য কৃষি সংস্থা, পররাষ্ট্র দফতর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সঙ্গে মিলে এ প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করছে।

USDA এক বিবৃতিতে জানায়, “যখন NWS মাছির লার্ভা (ম্যাগট) জীবন্ত প্রাণীর দেহে ঢুকে যায়, তখন তা ভয়াবহ ক্ষতি করে এবং অনেক সময় প্রাণীটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।” এই পরজীবী গবাদিপশু, পোষা প্রাণী, বন্যপ্রাণী, এমনকি পাখি ও বিরল ক্ষেত্রে মানুষকেও সংক্রমিত করতে পারে।

আগে USDA সতর্ক করেছিল, গবাদিপশুতে বড় আকারের সংক্রমণ হলে তা অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। শুধু গবাদিপশু শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত