আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

ছবি: এলএবাংলাটাইমস

রাইড-শেয়ারিং সেবা উবার এখন থেকে যাত্রীরা নগদ অর্থে ভাড়া পরিশোধ করতে পারবেন। তবে চালকদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্ত তাদের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

উবারের মুখপাত্র বিজনেস ইনসাইডারকে জানান, চলতি বছরের শুরুতে মাত্র পাঁচটি শহরে নগদ ভাড়া নেওয়ার সুযোগ চালু করা হয়েছিল। এখন তা “ডজনখানেক নতুন শহরে” বিস্তৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লস এঞ্জেলেস, সান ডিয়েগো, ট্যাম্পা ও জ্যাকসনভিলের মতো বড় শহর, এমনকি টেক্সাসের লারেডোর মতো ছোট শহরও।

নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা অ্যাপ দিয়ে রাইড বুক করতে পারবেন এবং গন্তব্যে পৌঁছে নগদ অর্থে ভাড়া মেটাতে পারবেন। উবার বলছে, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের সুযোগ নেই এমন মানুষের জন্য এই সুবিধা গুরুত্বপূর্ণ।

তবে চালকরা চাইলে নগদ ভাড়া নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবেন বা সরাসরি অপশনটি বন্ধ করে দিতে পারবেন।

চালকদের উদ্বেগ

কিছু উবার চালক নগদ ভাড়া প্রবর্তনকে ইতিবাচকভাবে দেখলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সান অ্যান্টোনিওতে কর্মরত চালক রক্সি বেনেশ বলেন, এ বছর কয়েকজন যাত্রী তাকে নগদ অর্থে ভাড়া দিয়েছেন। এর মধ্যে একজন জানিয়েছিলেন, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় তিনি নগদ দিয়েছেন।

বেনেশের মতে, ব্যাংকবহির্ভূত মানুষদের সেবা দেওয়া ভালো উদ্যোগ হলেও নগদ অর্থ রাখায় চালকরা ঝুঁকির মুখে পড়তে পারেন। বিশেষ করে রাতের বেলায় গাড়ি চালানো নারী চালকদের জন্য এটি ভয়ের কারণ হতে পারে। তিনি বলেন, “এটি করা মূল্যবান হতে পারে, তবে সমস্যাও তৈরি করবে।”

রেডিটে উবার চালকদের একটি ফোরামে অনেকেই নগদ ভাড়া নেওয়ার নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডাকাতির আশঙ্কা

রাইডশেয়ার গাই নামের ব্লগ ও ইউটিউব চ্যানেলের সিনিয়র কনট্রিবিউটর এবং উবার চালক সার্জিও অ্যাভেডিয়ান জানান, চালকদের হাতে নগদ জমতে থাকলে তারা অপরাধীদের লক্ষ্যবস্তু হতে পারেন। তিনি নিউইয়র্ক সিটির ট্যাক্সিচালকদের ওপর হওয়া ডাকাতির উদাহরণ টেনে উদ্বেগ প্রকাশ করেন।

সব মিলিয়ে, উবারের এই নতুন সুবিধা ব্যাংকবহির্ভূত মানুষদের জন্য যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি চালকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নও তুলেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত