আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কোয়াড সম্মেলনে অনুপস্থিত থাকবেন ট্রাম্প, ভারত সফরে যাচ্ছেন না

কোয়াড সম্মেলনে অনুপস্থিত থাকবেন ট্রাম্প, ভারত সফরে যাচ্ছেন না

ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বাণিজ্য ইস্যুতে উত্তেজনার কারণে এ বছর ভারতের আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেবেন না ট্রাম্প।

তবে ট্রাম্পের ভারত সফর বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


২০১৯ সালে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিলেও সম্প্রতি মোদি–ট্রাম্প সম্পর্ক ধীরে ধীরে শীতল হয়েছে। গত জুনে দুই নেতার মধ্যে ৩৫ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘাত ‘সমাধান’ করেছেন তিনি। এমনকি তিনি ইঙ্গিত দেন, মোদি যেন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। মোদি স্পষ্ট জানিয়ে দেন, সংঘাত নিরসন হয়েছে ভারত-পাকিস্তানের সরাসরি আলোচনায়, যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই ছিল না। তখন থেকেই সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।

এদিকে রাশিয়ার তেল কেনার কারণে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল রাশিয়া ইস্যু নয়-ভারতকে বিশেষভাবে চাপ দেওয়ার কৌশল। এ নিয়ে দিল্লি-ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, নোবেল পুরস্কার প্রসঙ্গ থেকে শুরু করে বাণিজ্য চাপ-সব মিলে দুই নেতার একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন ভাঙনের মুখে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত