আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের প্রস্টেট ক্যান্সার, চলছে রেডিয়েশন চিকিৎসা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের প্রস্টেট ক্যান্সার, চলছে রেডিয়েশন চিকিৎসা

প্রস্টেট ক্যান্সারের আক্রমণাত্মক ধরনে আক্রান্ত হওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নতুন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) তার মুখপাত্র জানিয়েছেন, বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে।

মুখপাত্র এনবিসি নিউজকে বলেন, 'প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে, বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন।'


মুখপাত্র বলেন, নতুন চিকিৎসা পাঁচ সপ্তাহ ধরে চলবে বলে আশা করা হচ্ছে। তিনি ইতোমধ্যেই বড়ি আকারে হরমোনের ওষুধ গ্রহণ করছিলেন।

গত মে মাসে বাইডেনের 'আক্রমণাত্মক' প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল। এটি তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।


২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর জানুয়ারিতে ডেমোক্র্যাট নেতা বাইডেন হোয়াইট হাউস ছেড়ে চলে যান।

মে মাসের শেষের দিকে বাইডেন প্রথমবারের মতো জনসমক্ষে তার রোগ ধরা পড়ার কথা জানানা। তবুও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা এটিকে পরাজিত করতে সক্ষম হব।'

বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার পর ডেলাওয়্যারে নিজ বাড়িতে ফিরে গেছেন। আগামী মাসে তিনি ৮৩ বছর বয়সে পা দেবেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তার ত্বক থেকে ক্যান্সার কোষ অপসারণের জন্য 'মোহস সার্জারি' নামে পরিচিত একটি পদ্ধতি ব্যবহার করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত