আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে ডোনাল্ড ট্রাম্পবিরোধী “নো কিংস” আন্দোলনের আগে কয়েকটি রিপাবলিকান অঙ্গরাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ড বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

বিক্ষোভ আয়োজকরা জানিয়েছেন, সারা যুক্তরাষ্ট্রের ২,৫০০-এর বেশি স্থানে এই আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হবে। তারা ট্রাম্পের “স্বৈরাচারী নীতি ও কর্তৃত্ববাদ” বিরোধী অবস্থান ঘোষণা করেছেন। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা অভিযোগ করেছেন, এই আন্দোলনের সঙ্গে “বামপন্থী সংগঠন অ্যান্টিফা” জড়িত।

টেক্সাস ও ভার্জিনিয়ায় সেনা মোতায়েন

টেক্সাস ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নররা ইতিমধ্যে তাদের রাজ্যের ন্যাশনাল গার্ড সক্রিয় করেছেন। তবে সেনা উপস্থিতি কতটা দৃশ্যমান হবে, তা এখনো পরিষ্কার নয়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বৃহস্পতিবার ঘোষণা দেন যে, রাজ্যের রাজধানী অস্টিনে নির্ধারিত বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে। তিনি বলেন, “এই বিক্ষোভ অ্যান্টিফা-সম্পৃক্ত হওয়ায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জরুরি।”

এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন ডেমোক্র্যাট নেতারা। টেক্সাসের শীর্ষ ডেমোক্র্যাট জিন উ বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সশস্ত্র বাহিনী পাঠানোই তো রাজা ও একনায়কদের কাজ — আর গ্রেগ অ্যাবট তা প্রমাণ করলেন।”

অন্যদিকে ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়ংকিনও একই পদক্ষেপ নিয়েছেন, রাজ্যের ন্যাশনাল গার্ডকে সক্রিয় রাখার নির্দেশ দিয়ে।

“নো কিংস” আন্দোলনের পটভূমি

আয়োজকদের দাবি, এই আন্দোলন ট্রাম্পের “স্বৈরাচারী মনোভাব”ের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করবে। তাদের ওয়েবসাইটে লেখা আছে:

“রাষ্ট্রপতি মনে করেন, তার শাসন চূড়ান্ত ও প্রশ্নাতীত। কিন্তু আমেরিকায় কোনো রাজা নেই — আমরা বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে পিছপা হব না।”

গত জুন মাসে অনুষ্ঠিত শেষ “নো কিংস” বিক্ষোভে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের রাজনৈতিক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

তবে কিছু রিপাবলিকান নেতা এই আন্দোলনকে “হেইট আমেরিকা র‍্যালি” বলে আখ্যা দিয়েছেন।

কানসাসের সিনেটর রজার মার্শাল সিএনএনকে বলেন, “আমাদের হয়তো ন্যাশনাল গার্ড নামাতে হবে। আশা করি শান্তিপূর্ণ থাকবে — যদিও সন্দেহ আছে।”

দেশজুড়ে ট্রাম্পবিরোধী এই বৃহত্তম আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ বেড়েই চলেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত