আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে বিবেচিত সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

চেনির পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের ৪৬তম ভাইস প্রেসিডেন্ট রিচার্ড বি. চেনি গতকাল, ৩ নভেম্বর ২০২৫ সালে রাতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তার প্রিয় স্ত্রী লিন চেনি, দুই কন্যা লিজ ও মেরি, এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন। তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্র ও রক্তনালীর জটিলতায় মারা যান।”

ডিক চেনি প্রায় চার দশক ধরে ওয়াশিংটনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রশাসনে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস চিফ অব স্টাফ ছিলেন। পরে ওয়াইওমিং অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট রোনাল্ড রেগান-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী (ডিফেন্স সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের আমলে টানা দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

রাজনীতির বাইরে চেনি ছিলেন টেক্সাসভিত্তিক জ্বালানি কোম্পানি হ্যালিবার্টনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), যা আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত প্রভাবশালী একটি প্রতিষ্ঠান।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার দিন, যখন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ ওয়াশিংটনের বাইরে ছিলেন, তখন চেনিই প্রথমে দায়িত্বভার গ্রহণ করেন।

নিজের আত্মজীবনী “ইন মাই টাইম”-এ চেনি লিখেছিলেন, “যখন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়, আমি তাকে জানাই যে পেন্টাগনে হামলা হয়েছে এবং তাকে ওয়াশিংটনে না আসার পরামর্শ দিই। শহরটি তখন হামলার মুখে, এবং হোয়াইট হাউসও লক্ষ্যবস্তু ছিল। আমি জানতাম, প্রেসিডেন্ট চাইছিলেন না যেন মনে হয় তিনি পালিয়ে যাচ্ছেন, কিন্তু আমি বলেছিলাম, আমরা পরিস্থিতি বোঝার আগ পর্যন্ত তার এখানে আসা উচিত নয়।”

ডিক চেনি মার্কিন রাজনীতিতে এক শক্তিশালী, বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

     এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত