আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সেনেট একটি গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল পাস করেছে যা ইতিহাসের দীর্ঘতম সরকার বন্ধের (shutdown) অবসান ঘটাতে পারে আসন্ন কয়েক দিনের মধ্যেই।

সোমবার রাতে ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। এতে প্রায় সব রিপাবলিকান সেনেটরদের পাশাপাশি আটজন ডেমোক্র্যাট সেনেটর দলীয় অবস্থান থেকে সরে এসে সমর্থন দেন। বিলটি জানুয়ারির শেষ পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের অনুমোদন দেবে।

এখন বিলটি কার্যকর হতে হলে প্রতিনিধি পরিষদ (House of Representatives) ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। সোমবার ট্রাম্প ইঙ্গিত দেন যে তিনি বিলটিতে স্বাক্ষর করতে রাজি আছেন।

গত সপ্তাহান্তে দুই দলের কিছু সদস্যের মধ্যে সমঝোতার মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়, যার ফলে সরকারি কর্মচারীরা দ্রুত কাজে ফিরতে পারবেন এবং জরুরি সেবাগুলো পুনরায় চালু করা সম্ভব হবে।

রিপাবলিকানদের সেনেটে ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, বিলটি পাস করতে ন্যূনতম ৬০ ভোট প্রয়োজন ছিল।

ডেমোক্র্যাট সেনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথরিন কর্টেজ মাস্টো, ম্যাগি হাসান, টিম কেইন, জ্যাকি রোজেন ও জিন শাহিন রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে বিলের পক্ষে ভোট দেন। মেইন অঙ্গরাজ্যের স্বতন্ত্র সেনেটর অ্যাঙ্গাস কিংও (যিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করেন) বিল সমর্থন করেন।

অন্যদিকে, একমাত্র রিপাবলিকান সেনেটর র‍্যান্ড পল (কেন্টাকি) ডেমোক্র্যাটদের সঙ্গে থেকে বিলের বিপক্ষে ভোট দেন।

বিলটি পাসের ঘোষণা দেওয়া হলে প্রায় খালি সভাকক্ষে উপস্থিত সেনেটররা করতালিতে উল্লাস প্রকাশ করেন।

রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স, যিনি বিলটির মূল প্রণেতাদের একজন, বলেন, “আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করব যেন সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বেতন ও সম্মান ফিরে পান।”

গত অক্টোবর থেকে সরকার আংশিকভাবে বন্ধ থাকায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া ছুটিতে বা বিনা বেতনে কাজ করছেন। এর ফলে বিমান চলাচল, খাদ্য সহায়তা ও অন্যান্য সরকারি সেবায় ব্যাপক প্রভাব পড়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ২,৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং অন্তত ৯,০০০ ফ্লাইট দেরিতে ছাড়ে বলে ফ্লাইটঅ্যাওয়্যার জানায়। এছাড়া ৪ কোটি ১০ লাখ নিম্নআয়ের আমেরিকান নাগরিক খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে পড়ার আশঙ্কায় আছেন।

এখন বিলটি যাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে, যাদের সদস্যরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অধিবেশনবিহীন অবস্থায় ছিলেন।

সোমবার সেনেটের সমঝোতার খবর পাওয়ার পর হাউস স্পিকার মাইক জনসন সদস্যদের ওয়াশিংটনে ফিরে আসার নির্দেশ দেন।

বুধবার থেকে প্রতিনিধি পরিষদে বিলটি নিয়ে আলোচনা শুরু হবে, যদিও এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। রিপাবলিকানদের সেখানে ছয় আসনের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রতিটি ভোটই হবে গুরুত্বপূর্ণ।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত