আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে একটি স্বল্পমেয়াদি ব্যয় বিল আইনে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ৪৩ দিনের সরকার বন্ধ (শাটডাউন) অবসান ঘটলো।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস ২২২-২০৯ ভোটে বিলটি অনুমোদন করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এটি আইনে পরিণত করেন। এর দুই দিন আগে সিনেটও সীমিত ব্যবধানে একই প্যাকেজ পাস করেছিল।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, “সরকার এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে। এই শাটডাউনের কারণে মানুষ ভীষণ কষ্ট পেয়েছে।”

গত অক্টোবর থেকে শুরু হওয়া এ শাটডাউনের ফলে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করেছেন বা বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যায়, এবং সারা দেশে বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

আগামী কয়েক দিনের মধ্যে সরকারি কার্যক্রম ধীরে ধীরে পুনরায় চালু হবে বলে ধারণা করা হচ্ছে। থ্যাংকসগিভিং ছুটির আগেই বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করবে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) কর্মী সংকটের কারণে আকাশপথে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছিল, যা কংগ্রেস সদস্যদের রাজধানীতে পৌঁছাতেও সমস্যা তৈরি করেছিল।

উইসকনসিনের রিপাবলিকান কংগ্রেসম্যান ডেরিক ভ্যান অর্ডেন তার ভোট দিতে প্রায় ১,০০০ মাইল মোটরসাইকেল চালিয়ে ওয়াশিংটনে পৌঁছান।

এই বিলের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এরপর কংগ্রেসকে আবারও নতুন অর্থায়নের ব্যবস্থা করতে হবে।

ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, “তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে এটি করেছে। মধ্যবর্তী নির্বাচনে জনগণ যেন না ভোলে তারা আমাদের দেশের সঙ্গে কী করেছে।”

সিনেটে রিপাবলিকানরা ৬০ ভোটের সীমা পূরণে সাত ভোট কম থাকায় ডেমোক্র্যাটরা সরকার বন্ধ করতে সক্ষম হয়। তারা শর্ত দেন যে নিম্ন আয়ের আমেরিকানদের স্বাস্থ্য বিমা ভর্তুকি নবায়ন না হলে তারা ব্যয় বিলের পক্ষে ভোট দেবেন না।

শেষ পর্যন্ত আটজন ডেমোক্র্যাট সিনেটর দলের অবস্থান থেকে সরে এসে ব্যয় বিলের পক্ষে ভোট দেন, বিনিময়ে ডিসেম্বর মাসে ওই স্বাস্থ্য বিমা ইস্যুতে ভোটের প্রতিশ্রুতি পান।

এই পদক্ষেপে ডেমোক্র্যাট দলজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় নেতা হাকিম জেফ্রিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রকাশ্যে সমালোচনা করেন।

সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, “এই বিলটি আমেরিকার স্বাস্থ্য সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”

অন্যদিকে, ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন, যিনি পক্ষে ভোট দিয়েছেন, বলেন তার এলাকার সরকারি কর্মচারীরা “ধন্যবাদ জানাচ্ছেন” সরকার পুনরায় চালুর জন্য।

হাউস ভোটের ঠিক আগে নতুন ডেমোক্র্যাট সদস্য অ্যাডেলিটা গ্রিজালভা শপথ নেন। অ্যারিজোনার এই প্রতিনিধি প্রয়াত কংগ্রেসম্যান রাউল গ্রিজালভার কন্যা। তিনি ২৩ সেপ্টেম্বর নির্বাচিত হলেও হাউস অধিবেশন না থাকায় এতদিন শপথ নিতে পারেননি।

শপথ নেওয়ার পরপরই তাকে ডেমোক্র্যাটরা নিয়োগ দেন জেফ্রি এপস্টেইন সম্পর্কিত ফাইল প্রকাশের দাবিতে কংগ্রেসে নতুন একটি পিটিশনে স্বাক্ষর করতে।

হাউস স্পিকার মাইক জনসন বুধবার ঘোষণা করেন, আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত