আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের শুল্ক প্রত্যাহার: একাধিক খাদ্যপণ্যে কর কমলো যুক্তরাষ্ট্রে

ট্রাম্পের শুল্ক প্রত্যাহার: একাধিক খাদ্যপণ্যে কর কমলো যুক্তরাষ্ট্রে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে কফি, কলা, গরুর মাংসসহ বেশ কিছু খাদ্যপণ্যকে তার আরোপিত বিস্তৃত শুল্কের বাইরে রাখার ঘোষণা দিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ে চাপ বাড়তে থাকায় এবং গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকান পার্টির হতাশাজনক ফলাফলের পর হোয়াইট হাউস এই পদক্ষেপ নেয়।

হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী, অ্যাভোকাডো, টমেটো, নারকেল, আমসহ শতাধিক খাদ্যপণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য, যুক্তরাষ্ট্রে এসব পণ্য পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, তাই দেশীয় শিল্প সুরক্ষার প্রশ্নও নেই।

ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তার আরোপিত ১০% ভিত্তিগত আমদানি শুল্ক এবং অতিরিক্ত করগুলো ভোক্তা মূল্যে কোনো প্রভাব ফেলবে না। তবে সাম্প্রতিক সময়ে গরুর মাংস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় বিষয়টি রাজনৈতিক চাপে রূপ নেয়। গত সপ্তাহে তিনি মাংস প্রক্রিয়াজাত শিল্পে "অবৈধ আঁতাত ও মূল্য নিয়ন্ত্রণ" আছে কিনা—তা তদন্তের আহ্বান জানান।

ভোটারদের সমর্থন ধরে রাখতে তিনি ২,০০০ ডলারের শুল্ক রিবেট চেক দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। যদিও সুপ্রিম কোর্ট এখনও তার আরোপিত শুল্কগুলো আইনসঙ্গত কিনা, তা পর্যালোচনা করছে।

নতুন ছাড় তালিকাকে প্রশাসনের বড় ধরনের নীতিগত প্রত্যাহার হিসেবে দেখা হচ্ছে—যার লক্ষ্য বাজারে খাদ্যদ্রব্যের দাম কমানো। ট্রাম্প জানিয়েছেন, এসব পণ্য দেশীয়ভাবে উৎপাদিত না হওয়ায় এতে স্থানীয় শিল্পের কোনো ক্ষতি হবে না। “কফির দাম বেড়েছিল, এখন তা খুব দ্রুত কমে আসবে,” তিনি বলেন।

অর্থনীতিবিদদের মতে, কোম্পানিগুলো সাধারণত শুল্কের অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়, ফলে দ্রব্যমূল্য বাড়ে। শ্রম দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত বছর তুলনায় সেপ্টেম্বর মাসে মুদিখানা পণ্যের দাম বেড়েছে ২.৭%।

হোয়াইট হাউস জানায়, শুল্ক ছাড়ের এই সিদ্ধান্ত ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং তা পূর্বপ্রযোজ্য (retroactive)।

এছাড়া ল্যাটিন আমেরিকার চারটি দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে কফি ও কলার ওপর আমদানি করও কমানো হবে। ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বিসেন্ট ঘোষণা দিয়েছেন—এই বছর যুক্তরাষ্ট্রে কফির দাম ২০% কমানো হবে।

কোন কোন পণ্য শুল্কমুক্ত হলো?

হোয়াইট হাউসের তালিকায় ১০০–এর বেশি পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

কফি

কোকো

কালো ও সবুজ চা

ভ্যানিলা বিন

গরুর মাংস—উচ্চমানের কাট, হাড়সহ বা হাড় ছাড়া মাংস, কর্নড বিফ, বিভিন্ন প্রকার ফ্রোজেন ও স্মোকড আইটেম

ফলমূল—আসাই, অ্যাভোকাডো, কলা, নারকেল, পেয়ারা, লেবু, কমলা, আম, প্ল্যানটেইন, আনারস, বিভিন্ন প্রকার মরিচ ও টমেটো

মসলা—অলস্পাইস, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, ধনে, জিরা, কারি, ডিল, মৌরি, আদা, জয়ফল, ওরেগানো, পাপরিকা, জাফরান, হলুদ

বাদাম, শস্য, শেকড় ও বীজ—বার্লি, ব্রাজিল নাট, ক্যাপারস, কাজু, চেস্টনাট, ম্যাকাডেমিয়া নাট, মিসো, পাম হার্টস, পাইন নাট, খুসখুসে দানা, ট্যাপিওকা, কচু, ওয়াটার চেস্টনাট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত