আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কস্টকোর মামলা: ট্রাম্প প্রশাসনের শুল্ক ‘পুরো ফেরত’ দাবি

কস্টকোর মামলা: ট্রাম্প প্রশাসনের শুল্ক ‘পুরো ফেরত’ দাবি

ছবিঃ এলএবাংলাটাইমস

বহুজাতিক রিটেইল জায়ান্ট কস্টকো যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে, যাতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেস অনুমোদন ছাড়াই শুল্ক আরোপের ক্ষমতা বাতিল করলে প্রতিষ্ঠানটি পূর্ণ অর্থ ফেরত পায়।

মামলায় কস্টকো দাবি করেছে, ট্রাম্প যে ‘জরুরি অবস্থা’ দেখিয়ে শুল্ক আরোপ করেছিলেন, তা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA)-এর আওতায় প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে। ইতোমধ্যে দুটি নিম্ন আদালত রায় দিয়েছে যে ট্রাম্প তার ক্ষমতা অতিক্রম করেছিলেন।

এখন বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছে, এবং অনেক প্রতিষ্ঠান চাইছে—যদি আদালত শুল্ককে অবৈধ ঘোষণা করে—তারা যেন তাদের পরিশোধিত অর্থ ফেরত পায়।

থ্যাঙ্কসগিভিং ছুটির সময় দায়ের করা মামলায় কস্টকো জানায়, শুল্কের কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট আগের রায় বহাল রাখলেও তারা অর্থ ফেরত নাও পেতে পারে বলে আশঙ্কা করছে। কস্টকোর আইনজীবীরা বলেন, পৃথক আইনি পদক্ষেপ জরুরি, কারণ আদালতের নিজস্ব নির্দেশ ছাড়া রিফান্ড নিশ্চিত নয়।

বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা কস্টকো কত অর্থ ফেরত চাইছে তা জানায়নি, তবে মার্কিন কাস্টমসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের শেষ নাগাদ IEEPA-সংশ্লিষ্ট শুল্ক বাবদ আমদানিকারকরা ইতোমধ্যে প্রায় ৯০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

১৫ ডিসেম্বর ২০২৫-এর সময়সীমার আগে কস্টকো মামলা করে, কারণ ওই তারিখের পর সরকারকে দেয়া অর্থ আদায় করা কঠিন হয়ে পড়বে। চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালত প্রথম রায় দেয় যে ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ, যা পরে আপিল কোর্টও বহাল রাখে।

গত মাসের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কংগ্রেস অনুমোদন ছাড়াই এই শুল্ক আরোপের প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছে যে জরুরি ক্ষমতার অধীনে প্রেসিডেন্ট বৈশ্বিক শুল্ক আরোপ করতে পারেন। প্রশাসন আরও সতর্ক করে বলেছে, এই শুল্ক বাতিল হলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক আলোচনার ক্ষমতা কমবে এবং ইতোমধ্যে সংগৃহীত বিলিয়ন ডলার আয় হারাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই সিএনবিসিকে বলেন, “ট্রাম্পের বৈধ শুল্ক বজায় না রাখার অর্থনৈতিক ক্ষতি বিপুল। এই মামলা সেটিকেই তুলে ধরেছে।” তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্ট দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত দেবে।

গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র “ট্রিলিয়ন ডলার” শুল্ক আয় করছে এবং তিনি প্রতিশ্রুতি দেন যে “প্রতি ব্যক্তিকে অন্তত ২০০০ ডলারের একটি ডিভিডেন্ড” প্রদান করা হবে (উচ্চ আয়ের ব্যক্তিদের বাইরে রেখে)।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত