আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ইমিগ্রেশন মামলা স্থগিত করেছে

যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ইমিগ্রেশন মামলা স্থগিত করেছে

ছবিঃ এলএবাংলাটাইমস

ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ইমিগ্রেশন আবেদন — এমনকি নাগরিকত্ব গ্রহণের শপথ অনুষ্ঠানও — সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দু’জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর আইনি ইমিগ্রেশনে নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভ্যন্তরীণ দপ্তরের নির্দেশনা এবং সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে।

CBS নিউজের হাতে আসা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, সংস্থার কর্মীদের ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা বন্ধ করতে বলা হয়েছে। এর অর্থ, এই দেশের বৈধ স্থায়ী বাসিন্দারা যারা মার্কিন নাগরিকত্বের শপথ গ্রহণের একেবারে শেষ ধাপে ছিলেন, তাদের অনুষ্ঠানও স্থগিত করা হবে। প্রশাসন বাড়তি যাচাই-বাছাই নীতির দিকনির্দেশনা তৈরি না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, “এই স্থগিতাদেশ সব ধরনের ফর্ম, আবেদন অনুমোদন-অস্বীকৃতি এবং শপথ অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকেও অন্তর্ভুক্ত করে।”

চলতি বছরের জুনে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা প্রোক্লেমেশনের অধীনে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেনসহ মোট ১৯ দেশের ওপর ভ্রমণ ও প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার ওপর আংশিক নিষেধাজ্ঞা থাকে।

গত সপ্তাহের ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর ট্রাম্প প্রশাসন বেশ কিছু কঠোর ইমিগ্রেশন নীতি ঘোষণা করেছে — যার মধ্যে রয়েছে সব আশ্রয় (asylum) আবেদন স্থগিত করা, আফগানদের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া স্থগিত রাখা এবং ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড আবেদন পুনর্বিবেচনা করা। তবে সব ধরনের USCIS মামলার সম্পূর্ণ স্থগিতাদেশ এখনই প্রথম প্রকাশ্যে জানা গেল।

হামলার অভিযুক্ত ব্যক্তি একজন আফগান, যিনি ২০২১ সালে বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং ২০২৫ সালের এপ্রিল মাসে আশ্রয় অনুমোদন পেয়েছিলেন। এরপরই জাতীয় নিরাপত্তার যুক্তিতে দ্রুত পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার প্রকাশিত USCIS-এর একটি মেমোতে বলা হয়েছে, স্থগিতাদেশ উঠবে কেবল তখনই, যখন USCIS পরিচালক আরেকটি নতুন মেমো জারি করবেন। সন্দেহজনক কোনো মামলার ক্ষেত্রে পুনঃসাক্ষাৎকারসহ কঠোর নিরাপত্তা যাচাই করা হবে।

একাধিক ইমিগ্রেশন আইনজীবী জানিয়েছেন, তাদের ক্লায়েন্টদের নাগরিকত্ব গ্রহণসহ বিভিন্ন প্রক্রিয়া হঠাৎ স্থগিত বা বাতিল করা হয়েছে।
USCIS-এর সাবেক শীর্ষ কর্মকর্তা মাইকেল ভালভার্দে বলেছেন, অতীতে কিছু ক্ষেত্রে সীমিত সময়ের জন্য নির্দিষ্ট গ্রুপের আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তবে এই মাত্রায় সব বিভাগে একযোগে স্থগিতাদেশ “অভূতপূর্ব”।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ঘটনার পর নিষেধাজ্ঞার তালিকা বাড়িয়ে মোট প্রায় ৩০টি দেশে নিতে প্রশাসন বিবেচনা করছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত