আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বার্নি মোরেনোর দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধের প্রস্তাব নিয়ে বিতর্ক

বার্নি মোরেনোর দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধের প্রস্তাব নিয়ে বিতর্ক

ছবিঃ এলএবাংলাটাইমস

ওহাইওর রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করার একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছেন। তার দাবি, দুই বা একাধিক দেশের নাগরিকত্ব রাখা মানে ব্যক্তির আনুগত্য ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তিনি মনে করেন, যদি কেউ যুক্তরাষ্ট্রে এসে সুযোগ-সুবিধা ভোগ করেন, তবে তার সম্পূর্ণ ও এককভাবে আমেরিকান নাগরিক হওয়া উচিত। মোরেনো নিজের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে বলেন, তিনি ১৮ বছরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার সময় তার পূর্বের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন এবং আমেরিকার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নেওয়াকে তিনি গর্বের বিষয় মনে করেন। তার বক্তব্য—“যদি আপনি আমেরিকান হতে চান, সেটা হতে হবে সম্পূর্ণ প্রতিশ্রুতির সাথে। এখন দ্বৈত নাগরিকত্ব শেষ করার সময়।”

তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন একাধিক নাগরিকত্বধারী অনেক মানুষ, বিশেষত ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ব্রায়ান এডমিস্টন। তিনি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র—এই তিন দেশের নাগরিক। তার জন্ম উত্তর আয়ারল্যান্ডে, যা তাকে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের নাগরিকত্ব দেয়। পরে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে দুই দশক আগে মার্কিন নাগরিক হন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি সাংস্কৃতিক মেল্টিং পট, যেখানে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও বৈচিত্র্য সমাজকে সমৃদ্ধ করে। তার মতে, একাধিক নাগরিকত্ব রাখা কোনোভাবেই আনুগত্য বা স্বার্থসংঘাত সৃষ্টি করে না। “আনুগত্য একমাত্রিক নয়,” তিনি বলেন। “মানুষ বিভিন্ন ভূমির সঙ্গে সম্পর্ক রাখতে পারে এবং তাতে কোনো সংঘাত তৈরি হয় না।”

এদিকে ওহাইওর কলেজ রিপাবলিকান নেতা গেইব গুইদারিনি মোরেনোর প্রস্তাবকে সমর্থন করে বলেন যে, একাধিক নাগরিকত্ব থাকা দেশের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে। তার অভিযোগ—দ্বৈত নাগরিকরা যুক্তরাষ্ট্রের সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে টাকা পাঠান, যা “ব্যবস্থার অপব্যবহার”। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এডমিস্টন। তার মতে, এ ধরনের বক্তব্য বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নয় এবং এটি মূলত অভিবাসীদের বিরুদ্ধে অযৌক্তিক সন্দেহ তৈরি করছে।

এডমিস্টন বলেন, দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করার প্রস্তাবটি বৈধ অভিবাসীদের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে। তিনি জানান, তিনি দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকত্ব পেয়েছেন এবং এতে গর্ববোধ করেন। এখন এই ধরনের নীতিমালা মানুষকে “আসল আমেরিকান” এবং “বাকি সবাই”—এইভাবে ভাগ করে দিচ্ছে। নিজের তিনটি পাসপোর্টের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এগুলো তার জীবনের গল্প বহন করে এবং এটি আসলে আমেরিকান ড্রিমেরই প্রতিফলন। তার মতে, মানুষকে যুক্তরাষ্ট্রে থাকার জন্য উৎসাহিত করা উচিত, তাদের একটি পাসপোর্ট বেছে নিতে বাধ্য করা নয়। তিনি সতর্ক করে বলেন, আমেরিকার সাংস্কৃতিক মেল্টিং পটকে শুকিয়ে যেতে দিলে যুক্তরাষ্ট্র মোটেই লাভবান হবে না।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত