আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন আলোচনায় অগ্রগতি

যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন আলোচনায় অগ্রগতি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ আলোচকরা জানিয়েছেন, যুদ্ধের সমাপ্তি এখন রাশিয়ার আন্তরিকতার ওপর নির্ভর করছে এবং শান্তির জন্য তাদের বাস্তব পদক্ষেপ নিতে হবে। মস্কোতে এ সপ্তাহের শুরুতে আলোচনায় কোনো অগ্রগতি না এলেও, ফ্লোরিডায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের মধ্যে দু’দিনের “গঠনমূলক আলোচনা” হয়েছে। আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন এবং শনিবার আরও একদফা আলোচনা হবে। তারা যুদ্ধোত্তর নিরাপত্তা ব্যবস্থার একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছেন এবং দীর্ঘস্থায়ী শান্তি রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা নিয়েও আলোচনা করেছেন।

ফ্লোরিডা বৈঠকে উইটকফের সাম্প্রতিক মস্কো সফর নিয়ে ইউক্রেনীয় দলকে ব্রিফ করা হয়, যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেছিলেন। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে এখনও “কোনো সমঝোতা হয়নি”, যদিও পুতিন আরও বৈঠকে বসতে আগ্রহী। অন্যদিকে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা রাশিয়ার শান্তিচেষ্টার আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি জানতে চান মস্কো বৈঠকে কী আলোচনা হয়েছে এবং পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করতে নতুন কী অজুহাত দিচ্ছেন।

মার্কিন শান্তি পরিকল্পনার খসড়া প্রথমে গণমাধ্যমে ফাঁস হলে তা রাশিয়ার পক্ষে ঝুঁকে আছে বলে সমালোচনা হয়। পরবর্তীতে এতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হলেও নতুন সংস্করণ এখনো প্রকাশ করা হয়নি। যুদ্ধোত্তর নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউক্রেনের ভূখণ্ড ইস্যু—এই দুই বিষয়ে উভয় পক্ষের মধ্যে বড় মতপার্থক্য রয়ে গেছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ডনবাস অঞ্চলের ডোনেৎস্ক ও লুহানস্ক রয়েছে। শুক্রবার পুতিন ইউক্রেনীয় বাহিনীকে ডনবাস থেকে সরে যাওয়ার আল্টিমেটাম দিয়ে বলেছেন, না হলে রাশিয়া “জোরপূর্বক এলাকা মুক্ত করবে।” তিনি দাবি করেছেন যে রুশ বাহিনী ইতোমধ্যে পোকরোভস্কসহ কয়েকটি এলাকা দখল করেছে, যদিও ইউক্রেন এসব দাবি অস্বীকার করেছে।

ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের মতে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়া বা শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রদান। রাশিয়া এর তীব্র বিরোধিতা করছে, আর প্রেসিডেন্ট ট্রাম্পও বারবার ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার সুযোগ তিনি দিতে চান না। ক্রেমলিন জানিয়েছে, ন্যাটো সদস্যপদ ছিল মস্কো আলোচনার একটি “মূল বিষয়”। ট্রাম্প বলেছেন, আলোচনা “ভালো হয়েছে”, তবে এখন কিছু বলা খুব তাড়াতাড়ি—“কারণ ট্যাঙ্গো নাচতে হলে দু’জনই লাগে।”

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত