আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্টিন লুথার কিং জুনিয়র দিবস ও জুনটিন্থে ফ্রি প্রবেশ বাতিল করল মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিস

মার্টিন লুথার কিং জুনিয়র দিবস ও জুনটিন্থে ফ্রি প্রবেশ বাতিল করল মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিস

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) ঘোষণা করেছে যে আগামী ২০২৬ সাল থেকে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস এবং জুনটিন্থ আর ফি-ফ্রি প্রবেশের তালিকায় থাকবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পার্ক সার্ভিসের ‘মডার্নাইজেশন’ পরিকল্পনার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কয়েকটি নির্দিষ্ট দিনে বিনামূল্যে জাতীয় উদ্যানগুলোতে প্রবেশ করতে পারবেন—যার মধ্যে রয়েছে প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, ফ্ল্যাগ ডে/ট্রাম্পের জন্মদিন, স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত, ন্যাশনাল পার্ক সার্ভিসের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবিধান দিবস, থিওডর রুজভেল্টের জন্মদিন এবং ভেটেরানস ডে। তবে নন-সিটিজেনদের ওই দিনগুলোতেও প্রবেশ ফি দিতে হবে।

অন্যদিকে, বিডেন প্রশাসনের সময় যে দুটি দিন—এমএলকে দিবস এবং জুনটিন্থ—ফ্রি এন্ট্রির অন্তর্ভুক্ত ছিল, সেগুলো ট্রাম্প প্রশাসন বাদ দিয়েছে। এর পরিবর্তে যুক্ত করা হয়েছে ফ্ল্যাগ ডে, যা একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিন।

এনপিএস জানায়, নতুন নীতিমালায় বার্ষিক পার্ক পাস যুক্তরাষ্ট্রের অধিবাসীদের জন্য পূর্বের মতোই ৮০ ডলারে থাকবে। কিন্তু বিদেশি পর্যটকদের জন্য এর দাম বাড়িয়ে ২৫০ ডলার করা হচ্ছে। যাদের পাস নেই, তাদের ১১টি জনপ্রিয় পার্কে প্রবেশের ক্ষেত্রে মাথাপিছু ১০০ ডলার অতিরিক্ত দিতে হবে, পাশাপাশি প্রচলিত প্রবেশমূল্যও পরিশোধ করতে হবে।

মার্কিন স্বরাষ্ট্র সচিব ডগ বারগাম বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব সবসময়ই আমেরিকান পরিবারকে অগ্রাধিকার দেয়। যেহেতু মার্কিন করদাতারা ন্যাশনাল পার্ক সিস্টেমকে সমর্থন করে, তাই তাদের সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। অন্যদিকে আন্তর্জাতিক দর্শনার্থীরাও যেন নিজেদের ন্যায্য অংশের অবদান রাখে, তা নিশ্চিত করা হচ্ছে।”

স্বরাষ্ট্র দফতর অনুমান করেছে, বিদেশি দর্শনার্থীদের ওপর অতিরিক্ত চার্জ আরোপের মাধ্যমে বছরে ৯ কোটি ডলারের বেশি রাজস্ব আসতে পারে।

এর আগে, এ বছর দায়িত্ব গ্রহণের প্রথম দিন ট্রাম্প ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই) প্রোগ্রাম বাতিল করে নির্বাহী আদেশে সই করেন, যার ফলে বহু সংস্থা এমএলকে দিবস ও জুনটিন্থসহ ডিইআই-সম্পর্কিত ছুটির উদযাপন নিষিদ্ধ করে। যদিও উভয় দিনই জাতীয় ছুটি হিসেবে বহাল রয়েছে।

এছাড়া, জুন মাসে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ফ্ল্যাগ ডে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিনের সঙ্গেই মিলেছিল।

এই বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত