আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চল এবং পশ্চিম কানাডায় টানা ভারী বর্ষণের ফলে নদ-নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্ক্যাজিট ও স্নোহোমিশ নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যা অন্তত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়ও প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়ে বন্ধ হয়ে গেছে এবং তুষারধসের ঝুঁকিও তৈরি হয়েছে। ফলে দুই দেশের হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়েছেন, প্রায় এক লাখ বাসিন্দা পর্যন্ত সরিয়ে নেওয়ার মুখে পড়তে পারেন। পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাত বন্যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। গভর্নর জানিয়েছেন, এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ঝুঁকি কাটেনি। শুক্রবার সকালে স্ক্যাজিট নদী ঐতিহাসিক উচ্চতায় পৌঁছাতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।

বন্যার কারণে ওয়াশিংটজুড়ে ৩০টির বেশি মহাসড়ক বন্ধ হয়ে গেছে, যার প্রভাব সিয়াটল এলাকাতেও পড়ছে। স্ক্যাজিট কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী প্রায় ৭৫,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) বলেছে, স্ক্যাজিট নদী রকপোর্ট থেকে সেড্রো উলি পর্যন্ত প্রায় রেকর্ডমাত্রার বন্যা সৃষ্টি করবে এবং কেপ হর্ন, হ্যামিল্টন ও থান্ডারবার্ড এলাকায় গভীর ও দ্রুতগতির ঘূর্ণায়মান বন্যা দেখা দিতে পারে।

ওয়াশিংটনের বিভিন্ন এলাকায় নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে। স্নোহোমিশ কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, সুলতান এলাকায় ঘরের ভেতরে আটকে পড়া একাধিক ব্যক্তিকে রাতে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় টুলামিন ও ইস্টগেটসহ কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নুকস্যাক নদী উপচে পড়ার আশঙ্কা রয়েছে, যদিও ২০২১ সালের মতো ভয়াবহ পরিস্থিতি হবে না বলে ধারণা করা হচ্ছে। লোয়ার মেইনল্যান্ডের দিকে যাওয়ার বেশিরভাগ প্রধান মহাসড়ক বন্ধ রয়েছে এবং সুমাস বর্ডার ক্রসিং বাণিজ্যিক পরিবহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই প্রবল বৃষ্টি “অ্যাটমোসফেরিক রিভার” নামের একটি আবহাওয়াজনিত ঘটনার ফলে হয়েছে, যেখানে বাষ্পীভূত পানি আকাশে নদীর মতো স্রোত তৈরি করে ব্যাপক বর্ষণ ঘটায়। রবিবার আরও একটি ঝড় আঘাত হানার সম্ভাবনাও রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত