আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলির ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হওয়ার পর এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাসে শনিবার স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে (গ্রিনিচ সময় ২১:০০) এই হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পূর্ব প্রান্তে অবস্থিত হোলি ইঞ্জিনিয়ারিং ভবনের একটি শ্রেণিকক্ষে গুলিবর্ষণ করে এক বন্দুকধারী।

পুলিশ জানায়, রোববার এক ‘পার্সন অব ইন্টারেস্ট’-কে আটক করা হয়েছে। এরপর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জারি করা আশ্রয়ে থাকার (শেল্টার) নির্দেশনা প্রত্যাহার করা হয়। পুলিশ প্রধান অস্কার পেরেজ নিশ্চিত করেছেন, এ ঘটনায় আর কাউকে খোঁজা হচ্ছে না এবং প্রমাণ সংগ্রহে প্রসিকিউটরদের সঙ্গে কাজ চলছে।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানান, আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল, একজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল এবং আরেকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, শেল্টার নির্দেশনা প্রত্যাহারের পর শহরবাসী এখন “কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে”।

ঘটনার পর পুলিশ সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, যেখানে কালো পোশাক পরা এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে হেঁটে যেতে দেখা যায়। তবে ভবন তল্লাশি চালিয়ে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়নি।

নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে ব্রাউন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সন সাংবাদিকদের জানান, নিহত ও আহত সবাই শিক্ষার্থী।

মেয়র স্মাইলি বলেন, “আমরা এমন পরিস্থিতির জন্য প্রশিক্ষিত থাকি, কিন্তু কোনো সম্প্রদায়েরই এমন ঘটনার জন্য প্রস্তুতি নিতে হওয়া উচিত নয়।”

বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সন বলেন, এই মর্মান্তিক ঘটনার পর শহর ও বিশ্ববিদ্যালয়কে সামনে “দীর্ঘ পুনরুদ্ধারের পথ” পাড়ি দিতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত