আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

২০২৬ সালের নতুন করসীমা প্রকাশ করল আইআরএস: কেউ লাভবান হবেন, কেউ তেমন সুবিধা পাবেন না

২০২৬ সালের নতুন করসীমা প্রকাশ করল আইআরএস: কেউ লাভবান হবেন, কেউ তেমন সুবিধা পাবেন না

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কর বিভাগ আইআরএস (IRS) ২০২৬ সালের জন্য নতুন আয়কর করসীমা (tax brackets) ঘোষণা করেছে। অক্টোবর মাসে সরকার শাটডাউন নিয়ে আলোচনার ভিড়ে এই ঘোষণা খুব একটা নজরে আসেনি। তবে এই পরিবর্তন দেশের সব করদাতার ওপরই প্রভাব ফেলবে।

প্রতিবছরই মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে করসীমা কিছুটা বাড়ানো হয়। এবারও তাই করা হয়েছে। তবে আগের বছরগুলোর তুলনায় এবারের বৃদ্ধি তুলনামূলকভাবে কম হওয়ায় এটি বড় কোনো খবর হয়ে ওঠেনি।

করসীমা বাড়লেও বৃদ্ধি খুব বেশি নয়

আইআরএস জানিয়েছে, ২০২৬ কর বছরের জন্য করসীমা গড়ে প্রায় ২.৮ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৩ সালে করসীমা ৭ শতাংশ এবং ২০২৪ সালে ৫.৪ শতাংশ বাড়ানো হয়েছিল, যা ছিল মহামারির পর উচ্চ মূল্যস্ফীতির কারণে।

এই বছরের বৃদ্ধি তুলনামূলকভাবে কম হওয়ায় অনেক করদাতা বড় কোনো সুবিধা নাও পেতে পারেন।

একক করদাতাদের (Single filers) জন্য নতুন করসীমা

২০২৬ সালে এককভাবে কর দাখিলকারীদের জন্য নতুন করসীমা হবে—

১০% কর: ০ – ১২,৪০০ ডলার

১২% কর: ১২,৪০১ – ৫০,৪০০ ডলার

২২% কর: ৫০,৪০১ – ১,০৫,৭০০ ডলার

২৪% কর: ১,০৫,৭০১ – ২,০১,৭৭৫ ডলার

৩২% কর: ২,০১,৭৭৬ – ২,৫৬,২২৫ ডলার

৩৫% কর: ২,৫৬,২২৬ – ৬,৪০,৬০০ ডলার

৩৭% কর: ৬,৪০,৬০১ ডলার বা তার বেশি

সবচেয়ে নিচের করসীমা (১০%)–এর সর্বোচ্চ আয়সীমা ২০২৫ সালের ১১,৯২৫ ডলার থেকে বেড়ে হয়েছে ১২,৪০০ ডলার। অন্যদিকে, সর্বোচ্চ করহার (৩৭%) প্রযোজ্য হওয়ার আয়সীমা বেড়েছে মাত্র ২.৩ শতাংশ।

বিবাহিত দম্পতিদের (Joint filers) জন্য করসীমা

যেসব দম্পতি যৌথভাবে কর দেন, তাদের জন্য নতুন করসীমা—

১০% কর: ০ – ২৪,৮০০ ডলার

১২% কর: ২৪,৮০১ – ১,০০,৮০০ ডলার

২২% কর: ১,০০,৮০১ – ২,১১,১০০ ডলার

২৪% কর: ২,১১,৪০১ – ৪,০৩,৫৫০ ডলার

৩২% কর: ৪,০৩,৫৫১ – ৫,১২,৪৫০ ডলার

৩৫% কর: ৫,১২,৪৫১ – ৭,৬৮,৭০০ ডলার

৩৭% কর: ৭,৬৮,৭০১ ডলার বা তার বেশি

করছাড় ও ট্যাক্স ক্রেডিটে কিছু স্বস্তি

আইআরএস শুধু করসীমাই নয়, স্ট্যান্ডার্ড ডিডাকশনও বাড়িয়েছে—

একক করদাতা ও আলাদা করে কর দাখিলকারীদের জন্য: ১৬,১০০ ডলার

হেড অব হাউসহোল্ডদের জন্য: ২৪,১৫০ ডলার

যৌথভাবে কর দাখিল করা দম্পতিদের জন্য: ৩২,২০০ ডলার

এছাড়া, তিন বা তার বেশি সন্তান থাকা পরিবারগুলোর জন্য আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট বেড়ে হয়েছে ৮,২৩১ ডলার।

বয়স্ক নাগরিকদের জন্য নতুন করে ৬,০০০ ডলারের সিনিয়র ট্যাক্স ডিডাকশন চালু হচ্ছে, যা ট্রাম্প প্রশাসনের “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট”-এর অংশ।

কারা লাভবান হবেন, কারা নাও হতে পারেন

যাদের আয় খুব বেশি বাড়েনি বা যারা মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়িয়েছেন, তারা কিছুটা করসুবিধা পেতে পারেন। তবে যাদের আয় দ্রুত বেড়েছে বা যারা উচ্চ আয়ের করদাতা, তাদের জন্য এই সামান্য করসীমা বৃদ্ধি খুব বেশি সুবিধা নাও দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কর পরিকল্পনা ঠিকভাবে করতে চাইলে একজন পেশাদার ট্যাক্স উপদেষ্টার সঙ্গে কথা বলা ভালো। কারণ করসীমা ছাড়াও আয়, বিনিয়োগ, ছাড় ও ক্রেডিট—সবকিছু মিলিয়েই শেষ পর্যন্ত করের পরিমাণ নির্ধারিত হয়।

সব মিলিয়ে, ২০২৬ সালের নতুন করসীমা অনেকের জন্য সামান্য স্বস্তি আনলেও, সবার জন্য বড় পরিবর্তন নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত