আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পোর্টল্যান্ডে অভিবাসন কর্মকর্তার গুলিতে আহত দুজনের গ্যাং-সংশ্লিষ্টতার দাবি

পোর্টল্যান্ডে অভিবাসন কর্মকর্তার গুলিতে আহত দুজনের গ্যাং-সংশ্লিষ্টতার দাবি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে এক অভিবাসন কর্মকর্তার গুলিতে আহত এক নারী ও এক পুরুষের সঙ্গে ভেনেজুয়েলার অপরাধচক্র ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পোর্টল্যান্ড পুলিশের প্রধান বব ডে জানান, আহত দুজনেরই গ্যাংটির সঙ্গে “কিছু মাত্রার সম্পৃক্ততা” রয়েছে। তবে সেই সম্পৃক্ততার পরিমাণ বা ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। তিনি বলেন, বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল, তারা সুস্থতার পথে রয়েছেন।

ফেডারেল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার একটি ট্রাফিক থামানোর সময় গাড়িচালক অভিবাসন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তা গুলি চালাতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, ওই দুজন গ্যাং সদস্য এবং তারা তাদের গাড়িকে “অস্ত্র হিসেবে ব্যবহার” করেছিল।

ডিএইচএসের তথ্যমতে, আহত চালকের নাম লুইস ডেভিড নিনো-মনকাদা। তিনি ২০২২ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই) ও অনুমতি ছাড়া যানবাহন ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। আহত নারী যাত্রী ইয়োরলেনিস বেটজাবেথ জামব্রানো-কনত্রেরাস ২০২৩ সালে টেক্সাসের এল পাসো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএইচএস অভিযোগ করেছে, জামব্রানো-কনত্রেরাস ট্রেন দে আরাগুয়া গ্যাং পরিচালিত একটি পতিতাবৃত্তি চক্রে সক্রিয় ভূমিকা পালন করতেন এবং এর আগে পোর্টল্যান্ডে ঘটে যাওয়া একটি গোলাগুলির ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। ফেডারেল কর্মকর্তারা আরও জানান, কিছু গণমাধ্যম ভুলভাবে দাবি করেছিল যে আহত দুজন স্বামী-স্ত্রী।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ট্রাফিক থামানোর সময় অভিবাসন কর্মকর্তারা নিজেদের পরিচয় দিলে চালক তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। নিজের জীবন বিপন্ন মনে করে একজন কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালান। এরপর চালক যাত্রীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং প্রায় পাঁচ মাইল দূরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়ে জরুরি চিকিৎসা সহায়তা চান।

পুলিশ প্রধান বব ডে আরও জানান, জুলাই মাসে পোর্টল্যান্ডে ঘটে যাওয়া একটি গোলাগুলির ঘটনার সঙ্গে আহত দুজনের একটি “যোগসূত্র” রয়েছে, যেখানে ভুক্তভোগী দাবি করেছিলেন যে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্যরা তাকে আক্রমণ করেছিল। তবে তিনি এই সংযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

ডে বলেন, এই তথ্য প্রকাশের উদ্দেশ্য কারও কর্মকাণ্ডকে সমর্থন বা নিন্দা করা নয়, বরং আইনের শাসন, তথ্যের প্রতি দায়বদ্ধতা এবং পোর্টল্যান্ডবাসীর জন্য একটি বিশ্বাসযোগ্য পুলিশ ব্যবস্থা বজায় রাখা।

তিনি আরও বলেন, পোর্টল্যান্ডে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের উপস্থিতি রয়েছে, তবে তা অনেকের ধারণার মতো বড় বা ব্যাপক নয়। পুলিশ রেকর্ড অনুযায়ী, জামব্রানো-কনত্রেরাস আগে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং নিনো-মনকাদা একটি তল্লাশি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারের এই ঘটনার পর আহত দুজনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই মিনিয়াপোলিসে এক অভিবাসন কর্মকর্তা গুলিতে এক চালককে হত্যা করেন। সেই ঘটনাতেও ডিএইচএস দাবি করে, চালক কর্মকর্তােকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও রাজ্য কর্তৃপক্ষ সেই দাবি নিয়ে প্রশ্ন তোলে।

সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের অংশ হিসেবে মিনিয়াপোলিস, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোসহ বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে ডিএইচএস। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে পোর্টল্যান্ডের একটি অভিবাসন আটক কেন্দরের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত