আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ও পারশিং স্কোয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা বিল অ্যাকম্যান একটি বিতর্কিত ঘটনায় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টের পক্ষে গঠিত গোফান্ডমি তহবিলে ১০ হাজার ডলার অনুদান দিয়েছেন। ওই এজেন্টের গুলিতেই মিনিয়াপোলিসে এক অ্যান্টি-আইসিই বিক্ষোভ চলাকালে নিহত হন রেনে নিকোল গুড নামে তিন সন্তানের মা।

রোববার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে ৫৯ বছর বয়সী অ্যাকম্যান নিজেই স্বীকার করেন যে তিনি “জোনাথন রস” নামে এক ব্যক্তির গোফান্ডমিতে অর্থ দিয়েছেন। ফেডারেল কর্মকর্তাদের মতে, জোনাথন রসই সেই আইসিই কর্মকর্তা যিনি “আত্মরক্ষামূলকভাবে” গুলি চালিয়েছিলেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে অ্যাকম্যান লেখেন, “আমি আমাদের আইনি নীতিতে বিশ্বাস করি—কেউ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ। সেই বিশ্বাস থেকেই আমি জোনাথন রসের গোফান্ডমিতে সহায়তা করেছি। একই সঙ্গে রেনে গুডের পরিবারের তহবিলেও সহায়তা করতে চেয়েছিলাম, কিন্তু চেষ্টা করার আগেই সেটি বন্ধ হয়ে যায়।”

রেনে গুডের স্ত্রী ও সন্তানদের সহায়তার জন্য খোলা গোফান্ডমি ক্যাম্পেইনটি ইতোমধ্যে ১৫ লাখ ডলারের বেশি অনুদান পাওয়ার পর সংগঠকেরা বন্ধ করে দেন।

অ্যাকম্যান আরও বলেন, “পুরো ঘটনাটাই একটি ট্র্যাজেডি। একজন কর্মকর্তা নিজের কাজ করার চেষ্টা করছিলেন, আর একজন বিক্ষোভকারী, যিনি সম্ভবত কাউকে হত্যা করতে চাননি, কিন্তু মুহূর্তের কিছু সিদ্ধান্তের কারণে তার মৃত্যু হয়েছে। এই বিভাজনময় জটিল বিষয়গুলো সমাধানে আমরা একসঙ্গে কাজ করলে দেশ আরও শক্তিশালী হবে।”

ফেডারেল অভিযোগ অনুযায়ী, গুড তার গাড়িকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করে আইসিই এজেন্টদের দিকে চালানোর চেষ্টা করেন এবং এতে রস সামান্য আহত হন। ভিডিও ফুটেজে দেখা যায়, এরপর রস গাড়ির উইন্ডশিল্ড দিয়ে একটি এবং খোলা ড্রাইভার সাইড জানালা দিয়ে আরও দুটি গুলি ছোড়েন।

জোনাথন রসের পক্ষে খোলা গোফান্ডমিটি মূলত তার সম্ভাব্য আইনি ব্যয় মেটানোর জন্য তৈরি করা হয়েছে। বিল অ্যাকম্যান বিষয়টি এক্স-এ শেয়ার করার পর তহবিলটিতে অনুদানের পরিমাণ বেড়ে ২ লাখ ৭০ হাজার ডলারের বেশি হয়েছে।

তবে গোফান্ডমির সংগঠক—যিনি রসকে ব্যক্তিগতভাবে চেনেন না—রেনে গুডের ভাইরাল তহবিলকে “মিডিয়ার বানানো গল্প” ও তাকে “ঘরোয়া সন্ত্রাসী” হিসেবে আখ্যা দেন। তিনি লেখেন, “আমি মনে করি, যে কর্মকর্তা শতভাগ ন্যায্যভাবে গুলি চালিয়েছেন, তার একটি গোফান্ডমি থাকা উচিত।”

রোববার দেওয়া এক আপডেটে সংগঠক জানান, আগামী ৯ মার্চের মধ্যে যদি রসের পরিবারের সঙ্গে যোগাযোগ না হয়, তাহলে সব অনুদান ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় ৯.৩ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বিল অ্যাকম্যানের মোট সম্পদের তুলনায় এই ১০ হাজার ডলার অনুদান মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য শূন্য এক শূন্য সাত পাঁচ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত