আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগেই রাশেদ গ্রেফতার

লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগেই রাশেদ গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার কারণেই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে মিরপুর ১৪ নাম্বারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে (৫৭ ধারা) রাশেদের বিরুদ্ধে মামলা করেন ছাত্রলীগ নেতা আল নাহিয়ান খান জয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন বুধবার রাত ৮টা ৮ মিনিটে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে যান।
লাইভের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাশেদ বলেন, ‘মনে হচ্ছে এটা তার বাপের দেশ, সে একাই দেশের মালিক, ইচ্ছামতো যা ইচ্ছা তাই বলবে আমরা কোনো কথা বলতে পারবো না।’

এজাহারে বাদি ছাত্রলীগ নেতা নাহিয়ান উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য সুস্পষ্ট মানহানী ঘটায়। রাশেদ বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

জানা গেছে— ঢাবি জহুরুল হক হলের ছাত্র এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় মামলার সময় রাশেদের লাইভে ধারণ করা বক্তব্য ও বিভিন্ন সময়ে ফেসবুকে ছড়ানো গুজবের স্ক্রিনশট পুলিশের কাছে জমা দিয়েছেন। 

রাশেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান।
তিনি বলেন, শাহবাগ থানায় নাহিয়ান নামে এক ব্যক্তির করা মামলায় রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, রোববার সকালে রাশেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এমনটা আমরাও শুনেছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত