আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অসুস্থ্য মাদ্রাসা শিক্ষককে ছাত্রলীগের নির্মম নির্যাতন : ভিডিও ভাইরাল

অসুস্থ্য মাদ্রাসা শিক্ষককে ছাত্রলীগের নির্মম নির্যাতন : ভিডিও ভাইরাল

মাওলানা মুফতি মুহাম্মদ হুজাইফাকে শাহবাগে মারধোর করা হচ্ছে - সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনকারী ভেবে অসুস্থ্য এক মাদ্রাসা শিক্ষককে ছাত্রলীগের নির্মম নির্যাতনের ভিডিও ভা্ইরাল হয়েছে। গত তিনদিন আগে ঘটে এ ঘটনা। হামলার শিকার ব্যক্তি একজন মাদ্রাসা শিক্ষক। তারা নাম মাওলানা মুফতি মুহাম্মদ হুজাইফা। তিনি কামরাঙ্গিরচর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস।
ঘটনার দিন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসা নিতে যাবার পথে ছাত্রলীগের হামলার শিকার হন। আন্দোলনকারী ভেবে ছাত্রলীগ তার উপর হামলা করে। শুরু হয় নির্যাতন। ভিডিওতে দেখা যায়, অনেক আকুতি মিনতির পরও তার উপর নির্যাতন চলছে। পুলিশের সামনেই ঘটে এ ঘটনা।

এ নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে মানুষের ক্ষোভের শেষ নেই। তাদেরই একজন মুফতি সাখাওয়াত হোসেন রাজি। ঘটনা নিয়ে ফেসবুকে দেয়া তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘জাহেলিয়াতের ঘোর অমানিশায় দেশ’
কয়েকদিন ধরে অসুস্থ মাওলানা মুফতি মুহাম্মদ হুজাইফা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পি জি) হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা নিতে। আনুমানিক বিকাল ৪টা। শাহবাগ হয়ে ফিরছেন কামরাঙ্গিরচর আপন খেদমতস্থলে। বি বাড়িয়ার এক মাদ্রাসা থেকে ফারেগ হওয়া এই মাওলানা বসুন্ধরা মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করে এ বৎসরই মুফতি ও মুহাদ্দিস হিসাবে যোগ দিয়েছেন কামরাঙ্গিরচর জামিয়া মাহমুদিয়ায়।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি তে দেখা যায় অসুস্থ হুজাইফা কয়েকজনের আক্রমণের শিকার হয়ে চিৎকার করে বলছেন- ‘আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি, আপনারাতো আমার কথা শুনবেন’। ‘কিন্তু কে শুনে কার কথা? পুলিশের সামনেই তাকে আঘাতের পর আঘাত চলতে থাকে। অতপর হস্তান্তর করে পুলিশে। হয়তো এ নিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিবে, জানাবে নিন্দাবাদ’।

‘তাতে কী হবে? কেউ কি ভেবে দেখছে? দেশে আইন আছে, আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোর্ট-কাচারী, উঁচা কোর্ট, বহুত উঁচা কোর্ট সবই আছে। তারপরেও একজন নিরীহ মানুষ দিনের আলোতে প্রকাশ্যে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীচক্রের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। অথচ তার কোন প্রতিকার হচ্ছে না। বিচার হচ্ছে না।
ব্যক্তিগতভাবে আজ হয়তো কেউ ভালো আছে। এ অবস্থা চলতে থাকলে কাল কতটা ভয়াবহ বিপদ নেমে আসবে তা আক্রান্ত হওয়ার পরেই বুঝে আসবে। তখন অবশ্য কপাল থাবড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না।
ভেবে দেখ! আজ সে, কাল আমি, পরশু তুমি আক্রান্ত হবে। আমার মত তোমার চিৎকারও একদিন ষোল কোটি মানুষ নির্বাক হয়ে শুনবে। এভাবেই হারিয়ে যাবে দেশ জাহেলিয়াতের ঘোর অমানিশায় যদি তোমরা জেগে না উঠ’।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত