আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা আন্দোলনকারীদের পক্ষে যুক্তরাষ্ট্র : দূতাবাস

কোটা আন্দোলনকারীদের পক্ষে যুক্তরাষ্ট্র : দূতাবাস

যুক্তরাষ্ট্র চলমান কোটা আন্দোলনকারীদের পক্ষে রয়েছে— ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেরিভাইড পেইজ থেকে এমন টুইট বার্তা প্রকাশ করা হয়েছে।

ওই টুইট বার্তাটি সোমবার (৯ জুলাই) বিকেলেপ্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম, যারা কি-না গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের ওপর এই হামলা হলো।’
টুইটে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে। কেন না তারা তাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে।’

একই বিবৃতি দেয়া হয়েছে দূতাবাসের ফেসবুক পাতায়ও। বিবিসি বাংলা মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে জানাচ্ছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ওপর আক্রমণের নিন্দা করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাস বলেছে, "বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা - যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতা - তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরোধী, যার ওপর আমাদের মতো দেশগুলো প্রতিষ্ঠিত।"

এতে আরো বলা হয়, "বাকস্বাধীনতা, জমায়েতের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মতো যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো যারা প্রয়োগ করছে - মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সাথে সংহতি প্রকাশ করছে।"

এই বিবৃতির সাথে একটি 'পিসফুলপ্রটেস্টবিডি' নামে একটি হ্যাশট্যাগ সংযুক্ত করা হয়েছে - যাতে এ বিষয় নিয়ে আরো মন্তব্য বা পোস্ট রয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পাতার এ বিবৃতিটি বহুলোক শেয়ার করেছেন।

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে পিসফুলপ্রটেস্টবিডি হ্যাশট্যাগটি ব্যবহার করার প্রবণতা দেখা যায়।

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাপ্রথার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই ছাত্ররা বিক্ষোভ করছে।

এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে সবধরণের কোটা বাতিল করা হবে বলে সংসদে বিবৃতি দেন। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে অগ্রগতি না হবার কারণ দেখিয়ে কিছুদিন আগে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

গত সপ্তাহে কোটা আন্দোলনকারীদের সমাবেশের ওপর দফায় দফায় আক্রমণ চালানো হয়।

এজন্য আন্দোলনকারীরা সরকার-সমর্থক ছাত্রলীগকে দায়ী করলেও, ছাত্রলীগ এর পেছনে আন্দোলনকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কারণ ছিল বলে দাবি করে।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত