আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ফারুকসহ কোটা সংস্কার আন্দোলনের আরও ৩ কর্মী দুইদিনের রিমান্ডে

ফারুকসহ কোটা সংস্কার আন্দোলনের আরও ৩ কর্মী দুইদিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় হওয়া দুই মামলায় কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১০ জুলাই, মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানান।

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এবং পরিষদের সদস্য জসিম উদ্দিন ও মশিউর রহমান।

এর আগে ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদালতে তিনজনের জামিন আবেদন করেন।

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে চলতি বছরের ৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে অজ্ঞাত হামলাকারীরা বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা ভবনের ভেতরে ব্যাপক তাণ্ডব চালায়। বিভিন্ন কক্ষ, রান্নাঘরের জিনিসপত্র ও আসবাবপত্র ভেঙে চুরমার করেন। এ ছাড়া ফুলের টব, জরুরি কাগজপত্র তছতছ করে। সেই সঙ্গে আঙিনায় পার্কিং করা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় পরদিন রাজধানীর শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় ৩ জুলাই যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে কারাগারে পাঠান ঢাকার এক আদালত।

এর আগে ২ জুলাই সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। তারা ফারুক হোসেনকে পিটিয়ে আহত করেন এবং ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত