আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পুলিশ ইন্সপেক্টর খুনের লোমহর্ষক কাহিনী

পুলিশ ইন্সপেক্টর খুনের লোমহর্ষক কাহিনী

রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে জন্মদিনের দাওয়াতে গিয়ে খুন হন পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান। গুম করতে লাশ গাড়িতে করে নেওয়া হয় গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গলে। সেখানে লাশে পেট্রল ঢেলে আগুনে ঝলসিয়ে দেওয়া হয় চেহারা। কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি পুরো ঘটনাই ফাঁস হয়ে গেছে। ধরা পড়েছে খুনি দলের অন্যতম সদস্য রহমতউল্লাহ। পুলিশ তার কাছ থেকে খুনের আদ্যপান্ত জানতে পেরেছে। খুনি দলের অপর আট সদস্যদের মধ্যে তিন নারীও রয়েছেন। পরিদর্শক মামুন ইমরান খান ছিলেন পুলিশের বিশেষ শাখা (এসবি) ট্রেনিং স্কুলের কর্মকর্তা। নিখোঁজের দুদিন পর গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় পুলিশ কর্মকর্তার লাশ।

গত রবিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন পরিদর্শক ইমরান। এ ঘটনার পরদিন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই। এরপর তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। এদের মধ্যে রহমতউল্লাহ রয়েছেন। গতকাল বনানী থানায় মামলা করেন ইমরানের বড় ভাই জাহাঙ্গীর আলম খান।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ইমরানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের রাজরামপুর গ্রামে। বাবা মৃত আজহার আলী খান। ইমরান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। ২০০৫ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল ঢাকার শান্তিনগরে পুলিশের বিশেষ শাখার ট্রেনিং স্কুল। তিনি শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন। অবিবাহিত ইমরান বড় ভাইয়ের সঙ্গে সবুজবাগে বসবাস করতেন। চাকরির পাশাপাশি নাটকেও অভিনয় করতেন তিনি।

পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানায়, পূর্বপরিচিত নারীর জন্মদিনের পার্টির কথা বলে গত রবিবার ইমরানকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানেই খুন হয় তাকে। পূর্বপরিচিত নারীর উপস্থিতিতে তার সহযোগীরা তর্কাতর্কির একপর্যায়ে ইমরানকে হত্যা করে। হত্যার পর গাড়িতে করে ইমরানের মরদেহ নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লাশ গুম করার চেষ্টা চালায় তারা। এতে ব্যর্থ হয়ে তারা গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গলে লাশের হাত-পা বেঁধে বস্তাবন্দি করে ফেলে আসে।

পুলিশ সূত্র জানায়, এর আগে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে লাশের চেহারা বিকৃত করা হয়। তিন দিন পর মঙ্গলবার দুপুরে ইমরানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত এক নারীকে যশোর সীমান্ত হয়ে দেশের বাইরে পালানোর সময় আটক করা হয়েছে বলে জানা যায়। সন্দেহভাজন আটক ওই নারীকে রাতে যশোর থেকে ঢাকায় আনার কথা রয়েছে। তবে এ বিষয়টি পুলিশ স্বীকার করেনি। তদন্তের এ পর্যায়ে অভিযুক্ত ওই নারীর নাম কিংবা হত্যার কারণ স্পষ্ট করেনি সংশ্লিষ্ট সূত্রগুলো। প্রেমঘটিত, না কি অন্য কোনো বিরোধে এ হত্যা করা হয়েছে, তাও পরিষ্কার করে জানাচ্ছেন না তদন্ত-সংশ্লিষ্টরা। কিন্তু হত্যার কেন্দ্রে একজন নারী রয়েছেন বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে বলে সূত্রটির দাবি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত