আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আহমাদ বিন ইউছুফকে বাংলাদেশের প্রধান ক্বারীর স্বীকৃতি

আহমাদ বিন ইউছুফকে বাংলাদেশের প্রধান ক্বারীর স্বীকৃতি

বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে বাংলাদেশের প্রধান ক্বারীর স্বীকৃতি দিয়েছে বিশ্বের কারীদের সংগঠন ‘ইত্তেহাদুল কুররা আল আলামিয়া’।

আরব বিশ্বের সংগঠন আরব লীগ কর্তৃক পরিচালিত এই সংগঠনের প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা ও ড. আব্দুল আযীয আব্দুল্লাহ হামাদ বাংলাদেশের এই কৃতি সন্তানকে সম্প্রতি বাংলাদেশের প্রধান ক্বারী হিসেবে স্বীকৃতি দেয়।

এর আগে (স্বাধীনতার পর থেকে) ২০১৮ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন ক্বারী আহমাদের পিতা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)। বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতেন তিনি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রধান ক্বারী ছিলেনও। গত ১৮ এপ্রিল তিনি ইন্তেকাল করলে এই পদ শূন্য হয়। সর্বশেষ পিতার পদেই বাংলাদেশের প্রধান কারী হিসেবে স্থলাভিষিক্ত হলেন ক্বারী আহমাদ।

শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী ২০০১ সালে বাংলাদেশে দাওরায়ে হাদিস পাশ করেন। পরবর্তীতে মিসরের আল-আযহারের মা'হাদুল ক্বিরাত থেকে দীর্ঘ আট বছর পড়াশুনা করে ১০ ক্বিরাতের ওপর প্রথম বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ সনদ অর্জন করেন।

পৃথিবীর বিভিন্ন দেশের রাজপ্রাসাদ ও আন্তর্জাতিক সম্মেলনে কোরআন তিলাওয়াত এবং বিশ্বের বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

ইত্তেহাদুল কুররা আল আলামিয়ার প্রেসিডেন্ট ড. আহমাদ নাঈনা জানান, শাইখ আহমাদ বিন ইউসুফের এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের জোরালো সম্পর্ক সৃষ্টি হবে। বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ক্ষেত্র আরো সমৃদ্ধ করবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত