আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বয়োজ্যেষ্ঠ ও মুক্তিযোদ্ধাদের জন্য ৫ বছরের ভিসা দেবে ভারত

বয়োজ্যেষ্ঠ ও মুক্তিযোদ্ধাদের জন্য ৫ বছরের ভিসা দেবে ভারত

দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধারা এখন থেকে পাঁচ বছরের জন্য ভারতীয় ভিসা পাবেন। তাদের জন্য ভিসা সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিবেশি দেশটি।

রবিরার (১৫ জুলাই) সকালে ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির নাম ‘রিভাইস ট্র্যাভেল অ্যাগ্রিমেন্ট-২০১৮’।

চুক্তি অনুযায়ী বাংলাদেশের ৬৫ বছর ও এর বেশি বয়সী এবং মুক্তিযোদ্ধাদের পাঁচ বছরের জন্য ভিসা দেবে ভারত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী এবং ভারতের পক্ষে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বিরাজ রাজ শর্মা স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ভারতের ভিসা সহজ করার জন্য আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যারা বয়স্ক, যাদের বয়স ৬৫ বছর এবং এর ঊর্ধ্বে তারা ভিসা চাইলে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের বয়স্ক সিটিজেনরা যারা ভিসা চান তারা (ভারত) তাদের এই ভিসা দেবেন।

তিনি বলেন, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে তারাও পাঁচ বছরের জন্য ভারতীয় ভিসা পাবেন যারা দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন। সেই মুক্তিযোদ্ধারদের জন্য একই ধরনের ভিসা সুবিধা তারা প্রদান করেছেন। সে অনুযায়ী কাজ শুরু করেছেন, যেটার চুক্তি আজ স্বাক্ষর করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত ও বাংলাদেশের ষষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক শুরু হয়। এর আগে সকাল ১০টা ২২ মিনিটে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন রাজনাথ সিং। বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত