আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাস দেয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার

কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাস দেয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার

কোটা সংস্কার নিয়ে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেয়ার অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মোহাম্মদ জুনায়েদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০১৩-২০১৪ সেশনে সিভাসুতে ভর্তি হয়েছিলেন মীর মোহাম্মদ জুনায়েদ। 

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ওই শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেন।

সেখানে বলা হয়েছে, গেল ১৩ জুলাই মীর মোহাম্মদ জুনায়েদ (ফেসবুকে মীর সাব্বির) ফেসবুকে কোটা সংস্কার নিয়ে উসকানিমূলক ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি স্ট্যাটাস দিয়েছেন। যা সিভাসু’র রুলস রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিনের ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় মীর মোহাম্মদ জুনায়েদকে বহিষ্কার করার কথা বলা হয়েছে ওই আদেশে।

জানতে চাইলে রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম বলেন, ফেসবুকে কোটা সংস্কার নিয়ে উসকানিমূলক কথাবার্তা লেখা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থি হওয়ায় আমরা সাময়িক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বরখাস্ত আদেশে উল্লেখ করা ১৩ জুলাই মীর সাব্বিরের দেওয়া স্ট্যাটাসটি তার টাইমলাইনে পাওয়া যায়নি। তবে গত ৯ জুলাই ফেসবুকে মীর সাব্বির লেখেন, সরকারি চাকরি কোটাধারীদের দখলে, আর বেসরকারি চাকরি ভারতীয়দের দখলে আমজনতা কই যাবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত