আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

লিবিয়ায় কনটেইনার লরি থেকে বাংলাদেশিসহ ৯০ অভিবাসী উদ্ধার

লিবিয়ায় কনটেইনার লরি থেকে বাংলাদেশিসহ ৯০ অভিবাসী উদ্ধার

লিবিয়ায় একটি কন্টেইনার লরি থেকে বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার লিবিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি কনটেইনার লরি থেকে ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। গাদাগাদি করে থাকা ওই লরিতে পেট্রোলের গ্যাসে আটজন দমবন্ধ হয়ে মারা গেছে। এদের মধ্যে ছয় শিশু রয়েছে। বাকী ৯০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব অভিবাসী আফ্রিকার সাহারা অঞ্চল, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা। মাংস অথবা মাছ পরিবহনের জন্য শীতলীকরণ ব্যবস্থা সম্বলিত কন্টেইনারের ভেতরে তারা আটকা ছিল। জুওয়ারার বাইরে মেল্লিতাহ তেল ও গ্যাস কমপ্লেক্সের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

নিরাপত্তা পরিচালক বলেছেন, ‘দীর্ঘ সময় কনটেইনারে থাকায় তাদের মৃত্যু হয়েছে। আটজনের মধ্যে ছয়জন শিশু, একজন নারী ও একজন যুবক।’ কনটেইনারের ভেতর থেকে কয়েক গ্যালন পেট্রল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজধানী ত্রিপোলি থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত জুওয়ারা মানবপাচারকারীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখান থেকে পরে নৌকায় করে সাগরপথে অবৈধভাবে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের পাচার করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত