আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিক্ষার্থীদের ওপর পুলিশ-র‌্যাবের ‘একশন’, উত্তরা রণক্ষেত্র, বাসে আগুন

শিক্ষার্থীদের ওপর পুলিশ-র‌্যাবের ‘একশন’, উত্তরা রণক্ষেত্র, বাসে আগুন

বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারসহ ৯ দফা দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা দুইটি বাসে আগুন দিয়েছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে যান চলাচল।

মঙ্গলবার বিকাল চারটার দিকে উত্তরার জসীম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে আরও একটি বাসে আগুন দিয়েছিলো শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের সামনে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। রাজলক্ষিতে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুই ঘন্টার বেশি সময় ধরে  রাজধানীর ব্যস্ততম সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।

এর আগে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে। মতিঝিলে নটরপেম কলেজের শিক্ষার্থীরা, ফার্মগেটে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা, ধানমন্ডিতে সিটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

উত্তরায়ও শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বারবার রাস্তা থেকে সরে যেতে বলা হলেও তারা জানায় চারটা পর্যন্ত অবস্থান করে চলে যাবে। পরে র‌্যাব-পুলিশ বিকাল সাড়ে তিনটার পর একটি বাস ছেড়ে দিলে ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। তারা বাসটি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এরপর র‌্যাব ও পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে পড়ে এবং এনা পরিবহনের একটি বাস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটির চালকস সহকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আর নিহত দিয়ার পিতা একটি মামলাও করেছেন।

তবে সোমবার থেকে ঘাতক বাসচালকের কঠোর শাস্তিসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন সড়কে দফায় দফায় অবরোধ করার কারণে বিপাকে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত