আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আগামী জাতীয় নির্বাচন ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ : নাসিম

আগামী জাতীয় নির্বাচন ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ : নাসিম

আগামী জাতীয় সংসদ নির্বাচন ’৭০ সালের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন মন্তব্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-এ নির্বাচনে ভোট দিতে ভুল হলে দেশে আবার জঙ্গী উন্থান হবে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হবে, বাঙ্গালী জাতীয়তাবাদ ধ্বংস হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে যাকে মনোনয়ন দেবেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা পাহাড়সম শক্তির মতো ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবে। নৌকার বিজয় ছিনিয়ে আনবে।

শনিবার বিকেলে যমুনা নদী বেষ্টিত কাজিপুরের দুর্গম চর কুমারিয়াবাড়ির এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি মনসুর নগর ইউনিয়নের নির্মাণাধীন সড়ক, কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি চরের মধ্যে ১৮ কিরোমিটার পাকা সড়ক পখে গাড়িতে যান এবং পথে পথে গণসংযোগ করেন।
মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার। সভায় অন্যান্যের মধ্যে রাখেন সরিষাবাড়ির সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মনসুর নগর ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপাত প্রধান শিক্ষক ফজলুর রহমান এবং সরিষাবাড়ি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশাহ প্রমুখ।

জনসভায় খালেদা জিয়ার দল বিএনপিকে নির্বাচনী মাঠেই মোকাবেলা করবে আওয়ামীলীগ মন্তব্য করে দলের সিনিয়র এ নেতা আরো বলেছেন -জাতীয় সংসদ নির্বাচনে যে দল নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে জনগন। খেলা হবে নির্বাচনী মাঠে।
রেফারী থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাদের রায় দেবে, তারাই সরকার গঠন করবে। নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে না পালানোর আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেছেন-জনগণের ভোট নিয়ে শেখ হাসিনা এবার সরকার গঠন করে বিজয়ের হ্যাট্রিক মুকুট পরবে। নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগ মেনে নেবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত