আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দ্বিতীয় মেয়াদে সিলেট সিটির মেয়র আরিফ

দ্বিতীয় মেয়াদে সিলেট সিটির মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পরপর দুইবার সিলেটের মেয়র হলেন।

শনিবার অনুষ্ঠিত সিসিকের স্থগিত দুটি কেন্দ্রের নির্বাচনের ফলাফল পাওয়ার পর  সবকটি কেন্দ্র মিলিয়ে আরিফুল হক প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৬১৯৬ ভোট বেশি পেয়েছেন।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে সিসিকের ১৩৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুই কেন্দ্র এবং সংরক্ষিত ৭নং ওয়ার্ডে দুইজন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় ওই ওয়ার্ডের ১৪ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরিফুল হক চৌধুরী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বদর উদ্দিন আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে ছিলেন।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২২২১ জন। এর মধ্যে আজ ভোট পড়েছে ১৩১২টি। তন্মধ্যে আরিফ পেয়েছেন ১০৪৯ ভোট। কামরান পেয়েছেন ১৭৩ ভোট। হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।

গত ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে প্রথমবারের মতো মেয়র হয়েছিলেন আরিফ।

সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তিনি জানান, ১৬টি কেন্দ্রে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি, র‌্যাব, পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপির হাজার খানেক সদস্য মোতায়েন ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত