আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নিরাপদ সড়ক আন্দোলন: চার শিক্ষার্থীর জামিন আবারও নামঞ্জুর

নিরাপদ সড়ক আন্দোলন: চার শিক্ষার্থীর জামিন আবারও নামঞ্জুর

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

১২ আগষ্ট, রবিবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালত এ আদেশ দেয়।

জামিন নামঞ্জুর হওয়া ছাত্ররা হলেন- মাসহাদ মুর্তজা আহাদ, তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ ও আজিজুল করিম অন্তর।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী কবির হোসেন। অপরদিকে সংশ্লিষ্ট থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেয়।

এর আগে গত ৭ আগস্ট ২২ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ৯ আগস্ট রিমান্ড শেষে এ চার আসামিসহ ২২ জন জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আবারও তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এ মামলার অপর আসামিরা হলেন রাশেদুল ইসলাম বায়েজিদ, মুশফিকুর রহমান, এএইচএম খালিদ রেজা ওরফে তন্ময়, রিসালাতুন ফেরদৌস, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক, হাসান, সাবের আহম্মেদ উল্লাস, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, ফয়েজ আহম্মেদ আদনান, সাখাওয়াত হোসেন নিঝুম ও আমিনুল এহসান বায়েজিদ।

২২ ছাত্রের মধ্যে ১৪ জন বাড্ডা থানার এবং আটজন ভাটারা থানার মামলার আসামি। তারা বেসরকারি ইউনির্ভাসিটি ইস্ট ওয়েস্ট, সাউথইস্ট, নর্থসাউথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত