আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

পেঁয়াজ চাল লবণের পর এবার দাম বাড়ল ময়দার

পেঁয়াজ চাল লবণের পর এবার দাম বাড়ল ময়দার


পেঁয়াজ, চাল ও লবণের ‘ভূত’ এবার ময়দার ওপর চেপেছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ময়দার দাম বেড়েছে ১০ টাকা। ১৩৫০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হওয়া ময়দার বস্তা এখন ১৮০০ থেকে ১৯০০ টাকায় ঠেকেছে। বসুন্ধরা ও এসিআই সরবরাহ বন্ধ করে দেয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের অনুমান, জানুয়ারি মাসের আগে ময়দার কাঁচামাল উন্নতমানের গম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ সময়ের মধ্যে ময়দার দাম আরো অনেক বেশি বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। ময়দার পাশাপাশি তেল, চিনি, ডিম ও ডালডার দাম বেড়ে যাওয়ায় চরম দুরবস্থায় পড়েছেন বেকারি খাতের উদ্যোক্তারা।

বিভিন্ন পর্যায়ের ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, ৫ মণ বলে বিক্রি হওয়া ১৮০ কেজি ভোজ্যতেলের ড্রামের দাম এত দিন ছিল ১০ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা। কয়েক দিন ধরে দুই থেকে তিন হাজার টাকা বাড়িয়ে পাইকারি বিক্রেতারা এক ড্রাম তেল বিক্রি করছেন ১৩ হাজার টাকা দরে। এ সময়ে ১৬ কেজির প্রতি কার্টুন ডালডার দাম বেড়েছে অন্তত ২০০ টাকা। ১০৮০ টাকা থেকে বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে ১২৫০ টাকায়। ৫০ কেজি ওজনের এক বস্তা চিনির দাম এত দিন ছিল ২১৫০ থেকে ২২০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৭৫০ টাকা দরে। এ হিসাবে পাইকারি বাজারেই প্রতি কেজি চিনি ১১ থেকে ১২ টাকা, প্রতি কেজি ডালডা ১৫ থেকে ১৬ টাকা, প্রতি লিটার পামঅয়েল ১৬ থেকে ১৭ টাকা এবং প্রতি কেজি ময়দার দাম ১০ টাকা বেড়েছে। পাইকারি বাজারের সাথে তাল মিলিয়ে খুচরায় বেড়েছে আরো বেশি হারে।

একসাথে সব কাঁমালের দাম বেড়ে যাওয়ায় দেশের শ্রমঘন বেকারি শিল্পখাতের উদ্যোক্তারা চরম দুরবস্থায় পড়েছেন জানিয়ে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক মালিক সমিতির মহাসচিব আলহাজ রেজাউল হক রেজু গতকাল নয়া দিগন্তকে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শ্রমিকের মজুরি বেড়েছে, গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে। নতুন করে বেড়েছে সব কাঁচামালের দাম। এই অবস্থায় লোকসান দিয়ে কারখানা চালু রাখতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের গ্রাহকদের প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ। চাইলেই দাম বাড়ানো যাচ্ছে না। আবার ব্যাপক কমপিটিশনের কারণে নিজ নিজ বাজার ধরে রাখারও বিষয় আছে। এভাবে চলতে থাকলে অনেক বেকারি বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, দেশে গমের সরবরাহ যথেষ্ট থাকলেও ময়দা তৈরি করার জন্য উন্নত মানের যে গম আমদানি করা হয় এবার কানাডা থেকে আনুপাতিক হারে সে গমগুলো কম এসেছে। এ কারণে ভালো মানের ময়দা উৎপাদনে ব্যর্থ হয়ে দেশের দুই প্রধান ময়দা উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা ও এসিআই বাজারে ময়দা সরবরাহ বন্ধ রেখেছে। বড় কোম্পানির অনুপস্থিতির সুযোগে অন্য কোম্পানিগুলো ময়দার দাম বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারির আগে ময়দার উপযোগী গম আসবে না। ফলে আগামী এক মাস ময়দার দাম ধারাবাহিকভাবে বাড়বে। পেঁয়াজের মতো ময়দার গমও জরুরিভিত্তিতে কার্গো বিমানে আমদানি করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

এ দিকে কার্গো বিমানে পেঁয়াজ আসতে শুরু করায় পাইকারি বাজারে পণ্যটির দাম প্রতিদিন কমছে। কিন্তু রাজধানীর খুচরা বাজারে এর প্রভাব তেমন পড়ছে না। মনিটরিং না থাকায় খুচরা ব্যবসায়ীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার এবং পাড়ার দোকানগুলোতে গতকালও দেশী পেঁয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মিসর, তুরস্ক ও মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৭০ টাকা কেজি দরে। কাওরান বাজারে গতকাল দেশী পেঁয়াজ ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৪০ টাকা ও মিসরের পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। বেশি দামে কেনা হয়েছে বলে লোকসান দিতে নারাজ খুচরা বিক্রেতারা।

এ দিকে রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। গত দেড় মাস ধরে সিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের আগাম সবজি বাজারে বিক্রি হলেও দাম কমছে না। এর মধ্যে শুধু সিমের দাম কিছুটা কমেছে। তবে এখনো এ সবজির কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বাজারে বর্তমানে শসা ১০০ থেকে ১২০ টাকা, করলা ১২০ টাকা, আধাপাকা টমেটো ১২০ টাকা, কাঁচা টেমেটো ৮০ টাকা, নতুন আলু ১০০ টাকা, ধনেপাতা ১৮০ থেকে ২০০ টাকা এবং লাল বরবটি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে গতকাল প্রতিটি বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৫০ টাকা, গাজর ১২০ টাকা, শালগম ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩৫ টাকা, সবুজ বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা ও কচুরমুখী ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত