আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে করোনা থেকে সেরে উঠলেন ৭২২ পুলিশ সদস্য

দেশে করোনা থেকে সেরে উঠলেন ৭২২ পুলিশ সদস্য

দেশে মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সুরক্ষায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন পর্যন্ত তিন হাজার ৩৫১ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা দেশে মোট আক্রান্তের একটি বড় অংশ।

এদের মধ্যে করোনাযুদ্ধে জয়ী হয়ে ৭২২ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এসব পুলিশ সদস্যের অনেকেই আবার কাজে যোগদান করেছেন।

পুলিশ সদর দফতর সুত্র আরও জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১১ পুলিশ সদস্য মারা গেছেন। তবে উন্নত চিকিৎসা নিশ্চিত করায় সুস্থের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শুক্রবার রাতে আরও ১২১ পুলিশ সদস্যকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে যাচ্ছেন প্রতিনিয়ত।

তিনি আরও বলেন, মাঠে নিয়োজিত সদস্যদের করোনা থেকে সুরক্ষায় তাদের জন্য সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, শুরু থেকেই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা দেয়া হচ্ছে। পরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত