আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চিরনিদ্রায় শায়িত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

চিরনিদ্রায় শায়িত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বাদ জুমা সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে, সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনসাধারণ।

শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর দুপুর ২টা ৩০ মিনিটে পিএইচএ মাঠে তার পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। গত ১১ এপ্রিল রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের চিকিৎসা জগতের এই প্রবাদ পুরুষ।

জানাজায় অংশ নেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য আলতাফুন্নেসা মায়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ধামরাইয়ের মেয়র গোলাম কবির, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ অসংখ্য মানুষ অংশ নেন।

জানাজায় অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর উল্লেখযোগ্য অবদান ছিল ঔষধ নীতি প্রণয়নে। এজন্য তিনি বিভিন্ন মেডিকেল কলেজে ঘুরে বেড়িয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াকালীন তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। কখনো ভয় পেতেন না। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি অসুস্থ থাকাকালীনও মানুষের অধিকার আদায়ে ছিলেন সোচ্চার।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন ব্যক্তিই নন, তিনি একজন প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান এদেশের অসহায়, দরিদ্র মানুষের জন্যে কাজ করছে। তিনি সবসময় স্পষ্টবাদী ছিলেন। তিনি এদেশের মানুষের জন্যে আজীবন কাজ করে গেছেন। তার আদর্শকে ধারন করে এই প্রতিষ্ঠানের সবাইকে তার অসমাপ্ত কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিষ চৌধুরী বলেন, তিনি তার জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি কখনো চাননি গণস্বাস্থ্য কেন্দ্র কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হোক। তিনি চেয়েছেন এদেশের মানুষ গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কম খরচে চিকিৎসা পায়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ ফ্রিজার ভ্যান অ্যাম্বুলেন্স গাড়িতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর আগে, সকাল ৮ টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ তাঁর ধানমন্ডির বাসায় নেওয়া হয়। এরপর ৮টা ৪৫ মিনিটে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল ৯টা ৪৫ মিনিটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর ডা. জাফরুল্লাহর মরদেহ তাঁর স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় প্রায় ঘন্টা রাখা হয়। চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীরা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। দুপুর ১টা পর্যন্ত মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে বেলা ২টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস‌্যাও দেখা দেয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত