আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১২ শতাংশ

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১২ শতাংশ

ছবি: এলএবাংলাটাইমস

চলতি ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৪ দশমিক ১০ শতাংশ। তবে অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার নিচে অবস্থান করছে ঋণ প্রবৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশে। আগের মাস ফেব্রুয়ারি শেষে যা ছিল ১২ দশমিক ১৪ শতাংশ। মার্চ মাসে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৮০৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে (মার্চ-২০২২) যা ছিল ১২ লাখ ৯১ হাজার ৪৩৮ কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৯৫ শতাংশ। আগস্টে এটি বেড়ে ১৪ দশমিক শূন্য ৭ শতাংশে দাঁড়িয়েছিল। তবে সেপ্টেম্বরে কিছুটা কমে ১৩ দশমিক ৯৩ শতাংশে নেমে আসে। এরপর টানা দুই মাস (অক্টোবর ও নভেম্বর) বেসরকারি খাতে ঋণের এই প্রবৃদ্ধি হয় ১৩ দশমিক ৯১ শতাংশ। ডিসেম্বরে এটি আরও কমে ১২ দশমিক ৮৯ শতাংশে নেমে আসে। তবে অর্থবছরের সপ্তম এবং চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি নেমে আসে ১২ দশমিক ৬২ শতাংশে। পরের মাস ফেব্রুয়ারিতে আরও কমে দাঁড়ায় ১২ দশমিক ১৪ শতাংশ। সর্বশেষ মার্চ মাসে বেসরকারি খাতে ঋণের এই প্রবৃদ্ধি আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশে।

এদিকে গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এতে ডলারের মজুত কমছে। বর্তমানে দেশের ব্যবহার্য রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে চলতি সপ্তাহে ১ বিলিয়নের বেশি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করতে হবে। এটি রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। ফলে আকু বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ ২৯ বিলিয়নের ঘরে নেমে যাবে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে যে পরিমাণ রিজার্ভ রয়েছে তা থেকে আরও ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ দিয়েই ব্যবহার্য রিজার্ভ থাকবে দেশের। এতে রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে নামতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত