আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাজধানীতে বিএনপি-আ’লীগের আজও পাল্টাপাল্টি কর্মসূচি

রাজধানীতে বিএনপি-আ’লীগের আজও পাল্টাপাল্টি কর্মসূচি

বিএনপির পাল্টা কর্মসূচি দেওয়ার ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। বিরোধীদের তিন সহযোগী সংগঠনের পূর্বঘোষিত সমাবেশের দিনে পাল্টা সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন দলের দুই সংগঠন। গতকাল শুক্রবার রাতে এই কর্মসূচি ঘোষণা হয়। একই সময়ে পাশাপাশি এলাকায় সমাবেশ হবে বলে সংঘাতের আশঙ্কা রয়েছে।

আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’। একই সময়ে দুই কিলোমিটার দূরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হবে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’। ‘সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে’ তারুণ্যের সমাবেশ চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ‘শান্তিপূর্ণ অবস্থান’ নেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

উন্নয়ন ও শান্তি সমাবেশ

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ হবে। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই যৌথ সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে দলের নীতিনির্ধারণী পর্যায়ে এই কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত হয়। সম্ভাব্য সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনাও দেওয়া হয়েছে। সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন, সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর জমায়েত ঘটাতে শুক্রবার রাত থেকেই সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ উভয় অংশের নেতারাসহ থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের সর্বোচ্চ সংখ্যক সমর্থক ও নেতাকর্মীকে সমাবেশে আনতে বলা হয়েছে।

বিএনপি ও তার মিত্ররা গত ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলন শুরু করলে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগও। যেদিন বিএনপির কর্মসূচি থাকে, ‘সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে’ সেদিন সরকার সমর্থকরাও রাজপথে থাকে। গত ১২ জুলাই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই সময়ে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। গত মঙ্গল ও বুধবার রাজধানীসহ সারাদেশে পদযাত্রা করেছে বিএনপি। একই দিনে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকাসহ বিভিন্ন স্থানে বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে। চট্টগ্রামে নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে পদযাত্রা থেকে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির সংঘাতে বহু মানুষ হতাহত হয়েছে।

তারুণ্যের সমাবেশ

নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে সব বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় দলটি আজ ঢাকায় সমাবেশ করবে। সমাবেশ সফলে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগরে প্রচার চালিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতির কথা জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

এরপর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ সমাবেশস্থল পরিদর্শন করেন আয়োজক সংগঠনের নেতারা। তারা জানান, শুধু নেতাকর্মী নন, সাধারণ মানুষকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে। সমাবেশ থেকেও তরুণদের সমস্যা, সংকট এবং তাদের ভোটাধিকারের দাবি তুলে ধরা হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত