আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নির্বাচনের আগের পরিবেশ দেখতে আসছে ৬ দেশের পর্যবেক্ষক দল

নির্বাচনের আগের পরিবেশ দেখতে আসছে ৬ দেশের পর্যবেক্ষক দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে ছয় দেশের ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে আগামী ২৮ জুলাই। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ইসির সক্ষমতাসহ নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করতে ঢাকায় আসছেন তারা।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় ও তৃতীয় টিম বাংলাদেশ সফরসহ ইএমএফ’র ধারাবাহিক কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ইএমএফ’র আমন্ত্রণে জার্মান, নেপাল, ভারত ও ভুটানসহ চার দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রথম টিম বাংলাদেশ সফর করেছিল। তারা বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দেশের বেশকিছু রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের ছয় সদস্যের আন্তর্জাতিক পর্যবেক্ষদের দ্বিতীয় দল বাংলাদেশ সফরে আসবে।’

তিনি বলেন, ‘২৮ জুলাই বাংলাদেশে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে, আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়ন সাংবাদিক নিক পউল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকারকর্মী পার্ক চুং চাং, জাপানের সমাজকর্মী ইউসুফী সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।

২৮ জুলাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে নেতৃত্ব দেবেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল। সফরকালে প্রতিনিধিরা ২৯ জুলাই সকালে ‘নির্বাচন পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবেন।’

আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তৃতীয় টিম বাংলাদেশ সফর করবেন জানিয়ে অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘ওই টিমে থাকবেন মালদ্বীপ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধিরা। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতালীগ, জাসদ, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় কর্মসূচি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের উদ্দেশ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা, সুষ্ঠু পরিবেশ, আইনশৃঙ্খলা, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি, নির্বাচন কমিশনের সক্ষমতাসহ নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করা।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ইকবাল বাহার, মো. মনির হোসেন, সুলতানা রাজিয়া শিলা প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত